×

ঢাকা, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদা জিয়ার সাজে জনসভায়, স্বপ্ন পূরণ তুরামনির

২০২৬ নভেম্বর ১৬ ২১:২৯:৩১

খালেদা জিয়ার সাজে জনসভায়, স্বপ্ন পূরণ তুরামনির

নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদ নির্বাচনের আগে বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে ধানের শীষের নির্বাচনী জনসভাগুলোতে বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজে হাজির হয়ে আলোচনায় এসেছিলেন শিবগঞ্জ উপজেলার মাঝিহট্ট ইউনিয়নের তুরামনি। তখন থেকেই তাঁর একটি স্বপ্ন ছিল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করার। অবশেষে সেই স্বপ্ন পূরণ হয়েছে। প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন বগুড়ার আলোচিত তুরামনি।

সোমবার (১৬ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান তুরামনির সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাঁর খোঁজখবর নেন।

জানা গেছে, নির্বাচনের আগে বগুড়া-২ আসনে বিএনপির ধানের শীষের প্রার্থী ও বর্তমান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের কাছে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার ইচ্ছার কথা জানিয়েছিলেন তুরামনি। তখন মীর শাহে আলম তাঁকে আশ্বাস দিয়েছিলেন, সুযোগ হলে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ব্যবস্থা করে দেবেন।

অবশেষে সেই প্রতিশ্রুতি বাস্তবায়িত হওয়ায় আনন্দিত তুরামনি। নির্বাচনী জনসভায় খালেদা জিয়ার সাজে উপস্থিত হওয়া থেকে শুরু করে প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি সাক্ষাৎ—তাঁর এই ব্যতিক্রমী ইচ্ছাপূরণে আনন্দিত পরিবারের সদস্যরাও।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত