×

ঢাকা, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

ভাসানীর আদর্শ স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় প্রেরণা জোগাবে: রিজভী

২০২৬ নভেম্বর ১৬ ১৯:৪২:৩৮

ভাসানীর আদর্শ স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় প্রেরণা জোগাবে: রিজভী

নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানী স্বাধীনতা-সার্বভৌমত্ব ও গণতন্ত্র সুরক্ষায় যুগ যুগ ধরে মানুষকে প্রেরণা জোগাবেন এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ করবেন।

সোমবার (১৬ নভেম্বর) মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এসব কথা বলেন।

বাণীতে রুহুল কবির রিজভী বলেন, মওলানা ভাসানী ছিলেন আফ্রো-এশিয়া ও ল্যাটিন আমেরিকার নির্যাতিত-নিপীড়িত মানুষের পক্ষে এক বলিষ্ঠ কণ্ঠস্বর। শোষিত, নির্যাতিত ও বঞ্চিত মানুষের অধিকার আদায়েও তিনি ছিলেন সোচ্চার। মজলুমের বন্ধু হিসেবে তিনি সাম্রাজ্যবাদ, আধিপত্যবাদ এবং অত্যাচারী শাসক ও শোষক গোষ্ঠীর বিরুদ্ধে প্রতিবাদী ভূমিকা পালন করেছেন।

তিনি বলেন, আমাদের ভূ-প্রাকৃতিক পরিবেশ, মাটি, মানুষ ও সংস্কৃতির ওপর প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নিরবচ্ছিন্ন আগ্রাসন চলছে। এ পরিস্থিতিতে মওলানা ভাসানী প্রদর্শিত পথই আমাদের পাথেয়। যুগে যুগে শোষিত ও বঞ্চিত মানুষের অধিকার আদায়ের সংগ্রামে তিনি প্রেরণার উৎস হয়ে থাকবেন।

মওলানা ভাসানীর আদর্শে উজ্জীবিত হয়ে দেশ ও জাতির কল্যাণে আত্মনিবেদিত হওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানান রুহুল কবির রিজভী।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত