×

ঢাকা, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

ভাইয়ের গায়ে হলুদের অনুষ্ঠানে নাচ নিয়ে যা বললেন ঢাবি শিক্ষিকা মোনামি

২০২৬ নভেম্বর ১৬ ১৫:৩০:৩১

ভাইয়ের গায়ে হলুদের অনুষ্ঠানে নাচ নিয়ে যা বললেন ঢাবি শিক্ষিকা মোনামি

নিজস্ব প্রতিবেদক: ভাইয়ের গায়ে হলুদের অনুষ্ঠানে নাচের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় ক্ষোভ প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষিকা শেহরীন আমিন ভুইয়া মোনামি। তবে নিজের নাচ নিয়ে কোনো লজ্জা বা বিব্রতবোধ নেই বলে জানিয়েছেন তিনি।

সোমবার (১৬ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন মোনামি।

পোস্টে তিনি লেখেন, দেশে একের পর এক ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। অথচ আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে ভাইয়ের গায়ে হলুদের অনুষ্ঠানে তাঁর নাচ।

মোনামি জানান, ভিডিওটি প্রথমে তাঁর এক বন্ধু ফেসবুকে শুধু বন্ধুদের জন্য শেয়ার করেছিলেন। পরে তিনি সেটি নিজের অ্যাকাউন্টে পুনরায় শেয়ার করেন। তাঁর ধারণা ছিল, বিষয়টি নিজের বন্ধুতালিকায় থাকা ব্যক্তিদের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। তবে কেউ অর্থ উপার্জনের উদ্দেশ্যে ভিডিওটি সংবাদমাধ্যমে সরবরাহ করেছেন বলে মনে করছেন তিনি।

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে মোনামি বলেন, যিনি ভিডিওটি সংবাদমাধ্যমে দিয়েছেন, আল্লাহ যেন তাঁকে উপার্জনের আরও সম্মানজনক ও হালাল পথ দেখান।

নিজের নাচ নিয়ে সমালোচনার প্রসঙ্গে তিনি বলেন, নান্দনিকভাবে নাচার জন্য তাঁর বয়স কিংবা শারীরিক গঠন তথাকথিত আদর্শ না-ও হতে পারে। তবে একজন মানুষের নাচের ক্ষেত্রে বয়স বা শারীরিক গঠন কেন অপরিহার্য মানদণ্ড হবে, সেই প্রশ্নও তোলেন তিনি।

নাচের ভিডিও ছড়িয়ে পড়লে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ট্রল বা সমালোচনার শিকার হতে পারেন, সে বিষয়টি তাঁর জানা ছিল বলেও উল্লেখ করেন মোনামি। তবে এসব নিয়ে তিনি চিন্তিত নন।

তিনি আরও বলেন, এটি তাঁর একমাত্র ভাইয়ের গায়ে হলুদের অনুষ্ঠান ছিল। ভাইয়ের বিশেষ দিনে নাচার ইচ্ছা তাঁর দীর্ঘদিনের। আবারও এমন সুযোগ এলে তিনি একই কাজ করবেন। নাচের কারণে কোনো লজ্জা বা বিব্রতবোধ নেই তাঁর। বরং এটি ছিল আনন্দ প্রকাশের স্বাভাবিক অভিব্যক্তি।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত