×

ঢাকা, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্ব থেকে অব্যাহতির দাবি সাদিক কায়েমের

২০২৬ নভেম্বর ১১ ১৫:০২:২৩

স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্ব থেকে অব্যাহতির দাবি সাদিক কায়েমের

নিজস্ব প্রতিবেদক: স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে পুরোপুরি অকার্যকর উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে অবিলম্বে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম।

মঙ্গলবার (১০ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি জানান।

পোস্টে সাদিক কায়েম লেখেন, ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয় পুরোপুরি অকার্যকর হয়ে পড়ে আছে। লীগের সন্ত্রাসের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া তো দূরের কথা, সচিবালয় থেকে মাত্র কয়েকশ মিটার দূরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঘটে যাওয়া ঘটনার বিবরণও ঠিকভাবে জানেন না স্বরাষ্ট্রমন্ত্রী।’

তিনি আরও লেখেন, ‘এটি কি তাঁর চরম অযোগ্যতা, নাকি আওয়ামী লীগকে প্রশ্রয় দেওয়ার পূর্বসিদ্ধান্ত থেকেই তিনি ইচ্ছাকৃতভাবে পরিস্থিতি সম্পর্কে বেখবর হয়ে আছেন, সেই বিষয়টি জাতির সামনে স্পষ্ট করতে হবে এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে অবিলম্বে তাঁর দায়িত্ব থেকে অব্যাহতি দিতে হবে।’

এর আগে, মঙ্গলবার দেওয়া আরেকটি ফেসবুক পোস্টে সাদিক কায়েম অভিযোগ করেন, সারা দেশে নিষিদ্ধ লীগের সন্ত্রাস, নাশকতা ও অপতৎপরতা চলছে। অথচ প্রশাসন, গোয়েন্দা সংস্থা ও পুলিশ রহস্যজনকভাবে নির্লিপ্ত ভূমিকা পালন করছে। সরকারের পক্ষ থেকেও একধরনের নীরব প্রশ্রয় দেওয়া হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়েও একই ধরনের পরিস্থিতি দেখা যাচ্ছে।

ওই পোস্টে তিনি লেখেন, গতকাল সন্ধ্যা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে লীগের সন্ত্রাসীরা। অথচ শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে উপাচার্য ও প্রক্টর এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেননি। চলমান নাশকতা নিয়ে তাঁদের কোনো বক্তব্যও পাওয়া যায়নি। শিক্ষার্থীদের প্রতি তাঁদের এই উদাসীনতা চূড়ান্ত দায়িত্বহীনতার পরিচয়।

পোস্টের শেষাংশে সাদিক কায়েম লেখেন, ‘ক্যাম্পাসের ভেতর দিনদুপুরে শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয় যে ভিসি ও প্রক্টর, তারা পদে থাকার কোনো প্রকার নৈতিক অধিকার রাখে না।’

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত