ঢাকা, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩
স্বরাষ্ট্রমন্ত্রীর জানাজা পড়ার সময় হয়েছে: সাদিক কায়েম
নিজস্ব প্রতিবেদক: স্বরাষ্ট্রমন্ত্রীর জানাজা পড়ার সময় হয়ে গেছে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) সাদিক কায়েম। আজ মঙ্গলবার (১০ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের পর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ধারাবাহিক ককটেল বিস্ফোরণ, ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা এবং ফ্যাসিবাদের দোসরদের পুনর্বাসনের অভিযোগ তুলে সরকার ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি ক্ষোভ প্রকাশ করেন সাদিক কায়েম। স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতার অভিযোগ তুলে তিনি বলেন, ‘দেশে স্বরাষ্ট্রমন্ত্রী বলতে কি কেউ আছেন? আমার তো মনে হচ্ছে, তাঁর জানাজা পড়ার সময় হয়ে গেছে।’
বর্তমান বিএনপিপন্থী বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে ফ্যাসিবাদের দোসরদের পুনর্বাসনের গুরুতর অভিযোগও করেন তিনি। সাদিক কায়েম বলেন, ‘গত দুই বছর ধরে আমরা বারবার বলছি, ক্যাম্পাসে আমাদের ভাই-বোনদের ওপর হামলাকারী ছাত্রলীগের সন্ত্রাসী এবং ফ্যাসিবাদের দোসর শিক্ষক-কর্মকর্তাদের তালিকা আমরা ডাকসুর প্যাডে প্রশাসনকে দিয়েছি। কিন্তু বর্তমান বিএনপিপন্থী প্রশাসন তাদের বিরুদ্ধে কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করেনি।’
ব্যর্থতার দায় নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টরের পদত্যাগ দাবি করেন ডাকসু ভিপি। তিনি বলেন, ‘দিনদুপুরে এফবিএসসহ বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণ হচ্ছে, অথচ আপনারা কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারছেন না। আপনাদের পদে থাকার আর কোনো নৈতিক অধিকার নেই।’
এ সময় সরকারের সমালোচনা করে সাদিক কায়েম বলেন, গত আট মাস ধরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, গোয়েন্দা সংস্থা এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের একাংশ মিলে ফ্যাসিবাদের দোসরদের পুনর্বাসনের চক্রান্ত করছে।
ককটেল বিস্ফোরণের ঘটনায় ডাকসু ভিপির সংশ্লিষ্টতা থাকতে পারে বলে জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের করা অভিযোগের জবাবও দেন সাদিক কায়েম। ওই অভিযোগকে ‘দায় চাপানোর রাজনীতি’ আখ্যা দিয়ে তিনি বলেন, ‘এদের রাজনীতি হচ্ছে অন্যের ঘাড়ে দায় চাপিয়ে সন্ত্রাসীদের দায়মুক্তি দেওয়া। এই ককটেল ফাটানোর দায়ে আমি মনে করি, স্বরাষ্ট্রমন্ত্রীকে আগেই গ্রেপ্তার করা দরকার। তারেক রহমানও কোনোভাবে আছেন কি না, সেটাও দেখা দরকার। দেশজুড়ে ফ্যাসিবাদের দোসরদের হামলার ঘটনায় ব্যর্থতার দায়ে মাননীয় প্রধানমন্ত্রীর জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত।’
তিনি আরও বলেন, ‘এই বাংলার জমিনে আর ফ্যাসিবাদের দোসরদের রাজনীতি হবে না। ১৭ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের রাজনীতি খালাস হয়ে গেছে এবং ৫ আগস্ট আওয়ামী লীগের রাজনীতির অধ্যায় শেষ হয়েছে। এখন আমাদের মূল দায়িত্ব হাসিনাকে বাংলার জমিনে ফিরিয়ে এনে তাঁর ফাঁসির রায় কার্যকর করা।’
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি
- বাংলাদেশের জলবায়ু অগ্রাধিকার তুলে ধরতে তুরস্ক যাচ্ছে YFB-এর প্রতিনিধিদল
- মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি
- ঢাবির গোপন ও স্পর্শকাতর নথি পাচারের দায়ে অফিস সহায়ক জসিম গ্রেপ্তার
- ঢাবির ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ
- বিশ্ববিদ্যালয়-মেডিকেল ভর্তি পরীক্ষা কি পেছাচ্ছে?
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স চতুর্থ বর্ষের নিবন্ধন শুরু
- পুলিশের ৭৮ পরিদর্শক পদোন্নতি পেয়ে হলেন এএসপি
- সাপ্লিমেন্টারি পরীক্ষার্থীদের ঢাবির ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ নিয়ে যা জানা গেল
- কিউএসের এশিয়া র্যাঙ্কিংয়ে বাংলাদেশের শীর্ষ ২০ বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ
- জাতীয়করণের তালিকায় ৫ বেসরকারি কলেজ
- যুক্তরাষ্ট্রে প্রাণীর সঙ্গে যৌন বিকৃতির অভিযোগে সাবেক শিবির নেতা গ্রেপ্তার
- রাজধানীর বাজারে কমেছে শীতকালীন সবজির দাম
- পিছিয়ে যাচ্ছে মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষা
- বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ২৫ পদে ৪২ জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ