×

ঢাকা, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণে সাদিক কায়েমের সংশ্লিষ্টতার অভিযোগ নাছিরের

২০২৬ নভেম্বর ১০ ১৭:৩৭:৫১

ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণে সাদিক কায়েমের সংশ্লিষ্টতার অভিযোগ নাছিরের

নিজস্ব প্রতিবেদক: নিষিদ্ধ ছাত্রলীগের কর্মসূচিকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সর্বশেষ আজ মঙ্গলবার (১০ নভেম্বর) বেলা ২টার দিকে ব্যবসায় শিক্ষা অনুষদের সামনে ককটেল বিস্ফোরণে দুজন গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করেন কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

পরিদর্শন শেষে সাংবাদিকদের নাছির বলেন, ‘এই যে ক্যাম্পাসে ককটেল ফোটাচ্ছে, এতে তো ডাকসুর ভিপি সাদিক কায়েমের সংশ্লিষ্টতা থাকতে পারে। সাদিক কায়েমরা এ ধরনের বিভ্রান্তিকর বক্তব্য দিচ্ছেন। সেই বক্তব্যকে পুঁজি করে ছাত্রলীগের কর্মীরা ককটেল ফোটাচ্ছে।’

তিনি আরও বলেন, ‘ছাত্রলীগের প্রতি তাঁর (সাদিক কায়েম) পুরোনো প্রেম ছিল। সেটি হয়তো ধারণ করার জন্য তিনি এখন ক্যাম্পাসে শিক্ষার্থীদের পাশে নেই। সন্ত্রাসী সাদ্দামের (ছাত্রলীগ সভাপতি) আহ্বানে সাড়া দিয়ে তাঁরা তাঁদের পরিবার, স্ত্রী ও সন্তানদের সময় দিচ্ছেন। এটি খুবই লজ্জাজনক।’

নাছির বলেন, ‘গত দুই-তিন দিনে কোনো ক্যাম্পাসেই ছাত্রশিবিরকে ছাত্রলীগের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে দেখা যায়নি। গণমাধ্যমেও এ ধরনের কোনো খবর আমরা দেখিনি। বরং তারা ছাত্রলীগের সন্ত্রাসী সাদ্দামের আহ্বানে সাড়া দিয়ে পরিবার, স্ত্রী ও সন্তানদের সময় দিচ্ছে।’

ছাত্রদলের সাধারণ সম্পাদক আরও বলেন, ‘এটি খুবই লজ্জাজনক। গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে আমরা মনে করি, শিক্ষার্থীরা কোনো কারণেই এ ধরনের রাজনীতি গ্রহণ করবে না। ভবিষ্যতেও তা গ্রহণ করার কোনো কারণ থাকবে না বলে আমরা মনে করি।’

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

বিশ্ববিদ্যালয় এর অন্যান্য সংবাদ