×

ঢাকা, বুধবার, ৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

কিউএসের এশিয়া র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের শীর্ষ ২০ বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ

ইনজামামুল হক পার্থ
ইনজামামুল হক পার্থ

রিপোর্টার

২০২৬ নভেম্বর ০৪ ১২:০৯:২১

কিউএসের এশিয়া র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের শীর্ষ ২০ বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ

ইনজামামুল হক পার্থ: যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক শিক্ষা ও গবেষণা সংস্থা কোয়াককোয়ারেলি সায়মন্ডসের (কিউএস) ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংস: এশিয়া ২০২৭’-এ বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। তালিকায় দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে যথাক্রমে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় (এনএসইউ) ও বাংলাদেশ ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (বুয়েট)।

মঙ্গলবার (৩ নভেম্বর) কিউএস এ র‍্যাঙ্কিং প্রকাশ করে। এবারের তালিকায় এশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান ১৩৬তম। দক্ষিণ এশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে রয়েছে ১৬তম স্থানে। গত বছরও বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষস্থান অর্জন করেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়।

এবারের র‍্যাঙ্কিংয়ে এশিয়ার ২৬টি দেশের ১ হাজার ৭২২টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। তালিকায় প্রথম হয়েছে হংকং বিশ্ববিদ্যালয়। দ্বিতীয় অবস্থানে রয়েছে চীনের পিকিং বিশ্ববিদ্যালয়।

র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের শীর্ষ ২০ বিশ্ববিদ্যালয়

১. ঢাকা বিশ্ববিদ্যালয় - ১৩৬তম

২. নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় - ১৪৯তম

৩. বাংলাদেশ ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (বুয়েট) - ১৭৯তম

৪. ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি - ২১৬তম

৫. ব্র্যাক বিশ্ববিদ্যালয় - ২৭১তম

৬. জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় - ৩২৯তম

৭. রাজশাহী বিশ্ববিদ্যালয় - ৩৪৯তম

৮. শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় - ৩৫২তম

৯. খুলনা ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি - ৩৭০তম

১০. বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় - ৩৭৮তম

১১. গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (সাবেক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়) - ৪০৭তম

১২. চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় - ৪১৫তম

১৩. খুলনা বিশ্ববিদ্যালয় - ৪৪৫তম

১৪. ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি - ৪৫২তম

১৫. ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি - ৫০৪তম

১৬. ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় - ৫০৯তম

১৭. ঢাকা ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (ডুয়েট) - ৫১৭তম

১৮. আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) - ৫৩৪তম

১৯. রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় - ৫৪২তম

২০. চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় - ৫৪৯তম

কিউএস এশিয়া ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংয়ে অ্যাকাডেমিক সুনাম, শিক্ষক-শিক্ষার্থী অনুপাত, গবেষণার মান ও প্রভাব, পিএইচডিধারী শিক্ষক, আন্তর্জাতিক গবেষণা সহযোগিতা এবং আন্তর্জাতিক শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন সূচকের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থান নির্ধারণ করা হয়।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

কিউএস এশিয়া র‌্যাঙ্কিংয়ে দেশ সেরা ঢাবি, দক্ষিণ এশিয়ায় ১৬তম

কিউএস এশিয়া র‌্যাঙ্কিংয়ে দেশ সেরা ঢাবি, দক্ষিণ এশিয়ায় ১৬তম

নিজস্ব প্রতিবেদক: যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক শিক্ষা ও গবেষণা সংস্থা কোয়াককোয়ারেলি সায়মন্ডসের (কিউএস) ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিংস: এশিয়া ২০২৭’-এ বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষস্থান... বিস্তারিত