×

ঢাকা, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩

সব শিক্ষাপ্রতিষ্ঠানে মাউশির জরুরি নির্দেশনা

২০২৬ অক্টোবর ২৩ ১২:০১:৪০

সব শিক্ষাপ্রতিষ্ঠানে মাউশির জরুরি নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক: ডেঙ্গুর বিস্তার রোধ এবং শিক্ষাপ্রতিষ্ঠানে পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখতে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। গত ১৮ অক্টোবর জারি করা নির্দেশনায় বিষয়টিকে জরুরি হিসেবে উল্লেখ করা হয়েছে।

নির্দেশনায় শ্রেণিকক্ষ, অফিসকক্ষ, বারান্দা, ছাদ, শৌচাগার ও প্রতিষ্ঠানের আশপাশ নিয়মিত পরিষ্কার রাখার পাশাপাশি কোথাও পানি জমে থাকলে তা দ্রুত সরিয়ে ফেলতে বলা হয়েছে।

ঢাকাসহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ ও শৃঙ্খলা নিশ্চিত করার অংশ হিসেবে এ নির্দেশনা দেওয়া হয়। সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমান রাজউক উত্তরা মডেল কলেজ, মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ও মিরপুর বাংলা কলেজসহ বিভিন্ন স্থাপনা আকস্মিক পরিদর্শন করেন।

নির্দেশনায় আরও বলা হয়েছে, জমে থাকা পানি অপসারণের পাশাপাশি মশার প্রজননস্থল ধ্বংস করতে হবে। ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের অংশগ্রহণে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা এবং স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রাখার কথাও বলা হয়েছে।

মাউশির কলেজ ও প্রশাসন শাখার পরিচালক অধ্যাপক মো. নাজমুল হকের স্বাক্ষরে নির্দেশনাটি সংশ্লিষ্ট আঞ্চলিক পরিচালক, শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান এবং জেলা, উপজেলা ও থানা পর্যায়ের শিক্ষা কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

শিক্ষা এর অন্যান্য সংবাদ

আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন

আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে স্বর্ণের দাম আরও কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সর্বশেষ সমন্বয়ে প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার... বিস্তারিত