ঢাকা, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩
কয়েকজনের অপকর্মে মাদ্রাসা শিক্ষার সুনাম নষ্ট হতে দেওয়া যাবে না
নিজস্ব প্রতিবেদক: কিছু ব্যক্তির অনৈতিক কর্মকাণ্ডের কারণে মাদ্রাসা শিক্ষার মর্যাদা ক্ষুণ্ন হতে দেওয়া যাবে না বলে মন্তব্য করেছেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব ও বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক কর্মচারী ফোরামের সভাপতি দেলোয়ার হোসেন আজিজি।
শনিবার (২৪ অক্টোবর) নিজের ফেসবুক পোস্টে তিনি এ কথা বলেন।
পোস্টে আজিজি লেখেন, মাদ্রাসা শিক্ষার সম্মান রক্ষায় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, আলেম-ওলামা ও সংশ্লিষ্ট সবাইকে সচেতন থাকতে হবে। সাধারণ শিক্ষাপ্রতিষ্ঠানেও বিচ্ছিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। তবে মাদ্রাসার কোনো ঘটনা ব্যাপকভাবে প্রচারিত হলে পুরো মাদ্রাসা শিক্ষা নিয়ে প্রশ্ন ওঠে।
তিনি আরও বলেন, কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে তা গোপন না রেখে দ্রুত, কঠোর ও ন্যায়সংগত ব্যবস্থা নিতে হবে। অন্যথায় মাদ্রাসা শিক্ষার প্রতি মানুষের অনীহা তৈরি হতে পারে।
মাদ্রাসা শিক্ষার মর্যাদা ধরে রাখতে সত্য, নৈতিকতা, জবাবদিহি ও দায়িত্বশীলতার চর্চা নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম জেনে নিন
- সৌদিতে সুইটির মৃ/ত্যুদণ্ড, এখনো জানে না পরিবার
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- শনিবার ঢাকায় বন্ধ যেসব মার্কেট ও দোকানপাট
- আজকের খেলার সময়সূচি (১৮ অক্টোবর)
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- মাদকবিরোধী অভিযানে প্রশংসায় ভাসছেন প্রতিমন্ত্রী ইশরাক হোসেন
- ২৪ ঘণ্টায় হামের উপসর্গে মৃ'ত্যু ৩
- রোববার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৭ অক্টোবর)