×

ঢাকা, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩

এইচএসসির ফল প্রকাশের খবর নিয়ে বোর্ডের সতর্কতা

২০২৬ অক্টোবর ২৩ ১২:৪২:৫১

এইচএসসির ফল প্রকাশের খবর নিয়ে বোর্ডের সতর্কতা

নিজস্ব প্রতিবেদক: সালের এইচএসসি পরীক্ষার ফল আগামী ২৯ অক্টোবর সকাল ১০টায় প্রকাশ করা হবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন বিজ্ঞপ্তিকে ভুয়া বলে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি। ফল প্রকাশের তারিখ ও সময় নিয়ে প্রচারিত বিজ্ঞপ্তির সঙ্গে শিক্ষা বোর্ডগুলোর কোনো সংশ্লিষ্টতা নেই।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক ও ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানুর সই করা জরুরি গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তথ্যটি অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত। এইচএসসি পরীক্ষা ও ফল প্রকাশসংক্রান্ত সব তথ্য শিক্ষা মন্ত্রণালয়, বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এবং সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট ও ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করা হয়।

এ ছাড়া যাচাই না করে কোনো তথ্য বিশ্বাস বা শেয়ার না করতে পরীক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের অনুরোধ জানিয়েছে কমিটি। ফল প্রকাশের নির্দিষ্ট তারিখ ও সময় জানতে শিক্ষা বোর্ডের আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা করার পরামর্শ দেওয়া হয়েছে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন

আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে স্বর্ণের দাম আরও কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সর্বশেষ সমন্বয়ে প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার... বিস্তারিত