×

ঢাকা, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ২৫ পদে ৪২ জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

২০২৬ নভেম্বর ০৬ ১৩:২০:২১

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ২৫ পদে ৪২ জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

ডুয়া ডেস্ক: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ২৫ ক্যাটাগরির পদে ৪২ জনকে নিয়োগ দেওয়া হবে। ২০২৬ সালের জাতীয় বেতন স্কেল অনুযায়ী তৃতীয় থেকে ২০তম গ্রেডে এসব নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত আবেদন ফরম সংগ্রহ করে প্রয়োজনীয় কাগজপত্রসহ সরাসরি অথবা ডাকযোগে আবেদন করতে হবে।

বুধবার (৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর থেকে এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, বাংলাদেশের প্রকৃত নাগরিকদের কাছ থেকে আবেদন আহ্বান করা হয়েছে।

প্রতিষ্ঠানের নাম: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর।

আবেদনের শেষ সময়: ২৫ নভেম্বর ২০২৬, বিকেল ৪টা।

পদ ও পদসংখ্যা:

১. রেজিস্ট্রার (গ্রেড-৩): ১টি

২. পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) (গ্রেড-৩): ১টি

৩. পরীক্ষা নিয়ন্ত্রক (পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তর) (গ্রেড-৩): ১টি

৪. চিফ রিসার্চ অফিসার (ইনস্টিটিউট অব রিসার্চ এক্সিলেন্স) (গ্রেড-৩): ১টি

৫. অতিরিক্ত রেজিস্ট্রার (প্রশাসন শাখা) (গ্রেড-৪): ১টি

৬. অতিরিক্ত পরীক্ষা নিয়ন্ত্রক (পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তর) (গ্রেড-৪): ১টি

৭. অতিরিক্ত পরিচালক (সেন্ট্রাল লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সেন্টার) (গ্রেড-৪): ১টি

৮. উপপরিচালক (অর্থ ও হিসাব) (গ্রেড-৫): ১টি

৯. উপপ্রধান প্রকৌশলী (সিভিল) (গ্রেড-৫): ১টি

১০. সহকারী পরিচালক (অর্থ ও হিসাব) (গ্রেড-৭): ১টি

১১. প্রকিউরমেন্ট অফিসার (পরিকল্পনা ও উন্নয়ন বিভাগ) (গ্রেড-৯): ১টি

১২. সেকশন অফিসার গ্রেড-১ (রেজিস্ট্রার দপ্তর) (গ্রেড-৯): ১টি

১৩. সেকশন অফিসার গ্রেড-১ (ট্রেজারার দপ্তর) (গ্রেড-৯): ১টি

১৪. নার্স (মেডিকেল সেন্টার) (গ্রেড-১০): ১টি

১৫. ল্যাব টেকনিশিয়ান (রসায়ন বিভাগ) (গ্রেড-১১): ১টি

১৬. সেমিনার সহকারী (গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ) (গ্রেড-১৪): ১টি

১৭. হিসাব সহকারী (পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তর) (গ্রেড-১৬): ১টি

১৮. গ্রাউন্ডম্যান (শারীরিক শিক্ষা বিভাগ) (গ্রেড-১৭): ১টি

১৯. রাজমিস্ত্রি (প্রকৌশল দপ্তর) (গ্রেড-১৮): ১টি

২০. সেমিনার অ্যাটেনডেন্ট (ইংরেজি বিভাগ) (গ্রেড-১৯): ১টি

২১. সিকবয় (মেডিকেল সেন্টার) (গ্রেড-২০): ১টি

২২. এমএলএসএস (রেজিস্ট্রার দপ্তর) (গ্রেড-২০): ১টি

২৩. এমএলএসএস (ইনস্টিটিউট অব রিসার্চ এক্সিলেন্স) (গ্রেড-২০): ১টি

২৪. পরিচ্ছন্নতা কর্মী (নিরাপত্তা ও পরিচ্ছন্নতা শাখা) (গ্রেড-২০): ৭টি

২৫. নিরাপত্তা প্রহরী (নিরাপত্তা ও পরিচ্ছন্নতা শাখা) (গ্রেড-২০): ১২টি।

বেতন স্কেল: পদ ও গ্রেড অনুযায়ী বেতন স্কেল ভিন্ন হবে।

আবেদন ফি: ১ থেকে ১৪ নম্বর পদের জন্য ২০০ টাকা এবং ১৫ থেকে ২৫ নম্বর পদের জন্য ৫০ টাকার ব্যাংক ড্রাফট বা পে-অর্ডার জমা দিতে হবে। তবে অনগ্রসর নাগরিকদের ক্ষেত্রে সব গ্রেডের জন্য আবেদন ফি ৫০ টাকা।

আবেদনের পদ্ধতি: আগ্রহী প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে নিয়োগ বিজ্ঞপ্তি ও নির্ধারিত আবেদন ফরম সংগ্রহ করতে হবে। এরপর প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করে সরাসরি অথবা ডাকযোগে আবেদন করতে হবে।

১১ থেকে ২০তম গ্রেডভুক্ত কর্মচারীদের আবেদনের জন্যনির্ধারিত লিংক এবং বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তি ও আবেদন ফরম বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

দেশের বাজারে বেড়েছে স্বর্ণের দাম

দেশের বাজারে বেড়েছে স্বর্ণের দাম

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক বাজারে তেজাবি স্বর্ণের মূল্যবৃদ্ধির প্রভাব পড়েছে দেশের বাজারেও। এবার প্রতি ভরি স্বর্ণের দাম ৩ হাজার ২৬৬ টাকা... বিস্তারিত