×

ঢাকা, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

ট্রান্সকম ইলেকট্রনিক্সে চাকরির সুযোগ, আবেদন শুরু

২০২৬ নভেম্বর ০৫ ১০:২৮:২৭

ট্রান্সকম ইলেকট্রনিক্সে চাকরির সুযোগ, আবেদন শুরু

নিজস্ব প্রতিবেদক: নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ট্রান্সকম গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান ট্রান্সকম ইলেকট্রনিক্স লিমিটেড। প্রতিষ্ঠানটির অপারেশনস বিভাগে জুনিয়র অফিসার/অফিসার পদে জনবল নিয়োগ দেওয়া হবে। গত বুধবার (৪ নভেম্বর) থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ৪ ডিসেম্বর পর্যন্ত।

নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতনের পাশাপাশি প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

এক নজরে ট্রান্সকম গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

প্রতিষ্ঠানের নাম: ট্রান্সকম ইলেকট্রনিক্স লিমিটেড

পদের নাম: জুনিয়র অফিসার/অফিসার

বিভাগ: অপারেশনস

পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি।

অন্যান্য যোগ্যতা: ই-কমার্স প্ল্যাটফর্ম (যেমন—কাস্টম বা ওয়ার্ডপ্রেস সিএমএস প্ল্যাটফর্ম) পরিচালনায় দক্ষতা থাকতে হবে।

অভিজ্ঞতা: কমপক্ষে ১ থেকে ২ বছর।

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

বয়সসীমা: উল্লেখ নেই

কর্মস্থল: ঢাকা

বেতন: আলোচনা সাপেক্ষে

অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, চিকিৎসা ভাতা, মোবাইল বিল, সপ্তাহে দুই দিন ছুটি, গ্র্যাচুইটি, প্রতিবছর ইনক্রিমেন্ট এবং বছরে দুটি উৎসব বোনাস।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ সময়: ৪ ডিসেম্বর ২০২৬।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত