×

ঢাকা, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩

বয়স-উচ্চতা-ওজনের শর্ত ছাড়াই মডেল হওয়ার সুযোগ, মিলবে মাসিক বেতন

২০২৬ অক্টোবর ৩১ ১৯:৩৬:৫৮

বয়স-উচ্চতা-ওজনের শর্ত ছাড়াই মডেল হওয়ার সুযোগ, মিলবে মাসিক বেতন

ডুয়া ডেস্ক: বয়স, উচ্চতা, ওজন কিংবা শারীরিক গড়নের নির্দিষ্ট কোনো শর্ত ছাড়াই মডেল হওয়ার সুযোগ দিচ্ছে ফ্যাশন ব্র্যান্ড টুয়েলভ। আজরা মাহমুদ ট্যালেন্ট ক্যাম্পের সহযোগিতায় আয়োজিত ‘ফেস অব টুয়েলভ’ উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষের মধ্য থেকে নতুন মুখ খুঁজে নেওয়া হবে। নির্বাচিত ব্যক্তিরা ফ্যাশন হাউসটির লিড মডেল হিসেবে কাজের সুযোগ পাবেন।

টুয়েলভের চিফ অপারেটিং অফিসার (সিওও) মতিউর রহমান বলেন, ফ্যাশন ব্র্যান্ড হিসেবে তাঁরা এমন মানুষের মাধ্যমে পোশাক তুলে ধরতে চান, যাঁদের মধ্যে ক্রেতারা নিজেদের খুঁজে পাবেন। পোশাক দেখে ক্রেতাদের মনে যেন এমন ধারণা তৈরি হয় যে এসব পোশাক তাঁরাও সহজেই পরতে পারবেন। নির্বাচিত মডেলদের সঙ্গে টুয়েলভের দুই বছরের এক্সক্লুসিভ চুক্তি হবে।

চুক্তির আওতায় মডেলরা ব্র্যান্ডটির বিভিন্ন ক্যাম্পেইন ও প্রোডাক্ট শুটে অংশ নেবেন। এর জন্য তাঁরা মাসিক বেতন পাবেন। পাশাপাশি প্রতি মৌসুমে টুয়েলভের পক্ষ থেকে ফ্যাশন পণ্য উপহার দেওয়া হবে।

নির্বাচিত মডেলদের পরিবারের সদস্যদের জন্যও থাকবে বিশেষ ছাড়ের সুবিধা। পেশাগত দক্ষতা বাড়াতে আজরা মাহমুদের সরাসরি তত্ত্বাবধানে তাঁদের মডেলিং ও কনটেন্ট তৈরির প্রশিক্ষণ দেওয়া হবে। এ ছাড়া থাকবে গ্রুমিং ও ফিটনেস প্রশিক্ষণের সুযোগ।

আগ্রহী ব্যক্তিরা অনলাইন নিবন্ধন ফরমে প্রয়োজনীয় তথ্য পূরণ করে এ উদ্যোগে অংশ নিতে পারবেন।

নিবন্ধন লিংক: https://forms.gle/K1QdPkY9ZKWLDnhZ7

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

ফের বাড়ল সোনার দাম, ভরিতে কত?

ফের বাড়ল সোনার দাম, ভরিতে কত?

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন দরে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম... বিস্তারিত