×

ঢাকা, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

মেঘনা গ্রুপে নিয়োগ, আবেদন ২ নভেম্বর পর্যন্ত

২০২৬ অক্টোবর ২৭ ১৯:০১:৩৮

মেঘনা গ্রুপে নিয়োগ, আবেদন ২ নভেম্বর পর্যন্ত

ডুয়া ডেস্ক: মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই) ‘জুনিয়র ইঞ্জিনিয়ার’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ২৭ অক্টোবর ২০২৬ থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ২ নভেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। এ পদে আবেদনের জন্য প্রার্থীদের ডিপ্লোমা ডিগ্রিধারী হতে হবে।

এক নজরে নিয়োগের তথ্য

প্রতিষ্ঠানের নাম মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই)। নিয়োগ দেওয়া হবে প্রোডাকশন বিভাগে। পদের নাম ‘জুনিয়র ইঞ্জিনিয়ার’। পদসংখ্যা নির্ধারণ করা হয়নি। এটি বেসরকারি প্রতিষ্ঠানের পূর্ণকালীন চাকরি। নারী ও পুরুষ উভয় প্রার্থীই আবেদন করতে পারবেন।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

আবেদনকারীদের ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রে দুই থেকে চার বছরের অভিজ্ঞতা প্রয়োজন। প্রার্থীদের বয়স হতে হবে ২৫ থেকে ৩৫ বছরের মধ্যে।

বেতন ও কর্মস্থল

বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। নির্বাচিত প্রার্থীর কর্মস্থল হবে নারায়ণগঞ্জ জেলা। এ জেলায় কাজ করার মানসিকতা থাকতে হবে।

আবেদনের সময়সীমা ও পদ্ধতি

আবেদন শুরু হয়েছে ২৭ অক্টোবর ২০২৬। আবেদনের শেষ তারিখ ২ নভেম্বর ২০২৬। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

আবেদনের বিস্তারিত তথ্য ও নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের নিয়োগ বিজ্ঞপ্তির নির্ধারিত লিংকে প্রবেশ করতে হবে।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত