ঢাকা, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
তাশরীফের বাবার ১৭–১৮টি বিয়ের দাবি মায়ের
নিজস্ব প্রতিবেদক: হাফেজ জুবায়ের আহমাদ তাশরীফের বিরুদ্ধে তাঁর বাবা মাওলানা হেদায়েতুল্লাহর করা অভিযোগ অস্বীকার করেছেন তাঁর মা। একই সঙ্গে তিনি দাবি করেছেন, তাশরীফের বাবা ১৭ থেকে ১৮টি বিয়ে করেছেন। ছেলের জনপ্রিয়তা মেনে নিতে না পেরে তিনি মিথ্যা অভিযোগ করছেন বলেও দাবি করেন তাশরীফের মা।
মঙ্গলবার (২৭ অক্টোবর) এক ভিডিও সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি।
সাক্ষাৎকারে তাশরীফের মা বলেন, তাঁর স্বামী অনেকগুলো বিয়ে করেছেন। তিনি যখন তাঁর ঘরে আসেন, তখনই স্বামীর সাত-আটটি বিয়ে করা ছিল। পরে তিনি জানতে পারেন, তাঁর স্বামী ১৭ থেকে ১৮টি বিয়ে করেছেন।
তাশরীফের ভরণ-পোষণ করেন না এবং তাঁর খোঁজখবর নেন না—বাবার এমন অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেন তাঁর মা। তিনি বলেন, তাশরীফের বিরুদ্ধে যেসব অভিযোগ করা হচ্ছে, সেগুলো সত্য নয়। ছেলে এতটা এগিয়ে গেছে, তা তাঁর বাবা মেনে নিতে পারছেন না। তিনি চান না, তাঁর ছেলে আরও ওপরে উঠুক। ইচ্ছা করলে তিনি ছেলের সঙ্গে মিলেমিশে সুন্দরভাবে চলতে পারতেন। কিন্তু তিনি অন্য অনেকের কথায় চলেন।
তাশরীফ প্রতি মাসে তাঁর বাবাকে ২০ থেকে ৩০ হাজার টাকা দিতেন বলেও দাবি করেন তাঁর মা। তবে সম্প্রতি ঝগড়াঝাটির কারণে গত দুই থেকে তিন মাস ধরে টাকা দেওয়া বন্ধ রয়েছে বলে জানান তিনি। তাঁর দাবি, এ কারণেই তাশরীফের বাবা ছেলের বিরুদ্ধে এমন অভিযোগ করছেন। তাঁর স্বামী চান না, ছেলে এতটা ওপরে উঠুক আর তিনি নিচে থাকুন।
অন্য মানুষের কথায় তাশরীফের বাবা ছেলের সঙ্গে দূরত্ব তৈরি করেছেন বলেও অভিযোগ করেন তাঁর মা। তিনি বলেন, অনেকে তাঁর স্বামীকে বলেন, ‘তোর ছেলে এত উপরে থাকবে আর তুই এভাবে থাকবি কেন?’ মানুষের এসব কথা শুনেই তিনি তাশরীফের সঙ্গে দূরত্ব তৈরি করেন।
তাশরীফের মা আরও বলেন, তাঁর ছেলে বাবার বাড়িতে গেলে একমুঠো ভাতও পায় না। তাশরীফের সৎ মা রয়েছেন। তিনিও হয়তো বুদ্ধি-পরামর্শ দেন। এসব কথা শুনেই মাওলানা হেদায়েতুল্লাহ এই ষড়যন্ত্র করেছেন বলে দাবি করেন তিনি। তাঁর ভাষ্য, তাশরীফ আবার বাবাকে টাকা দেওয়া শুরু করলে সবকিছু ঠিক হয়ে যাবে।
স্বামীর বিরুদ্ধে অর্থের প্রতি অতিরিক্ত লোভের অভিযোগ তুলে তাশরীফের মা বলেন, তিনি টাকার লোভী। তাঁকেও বাবার বাড়ি থেকে সম্পদ নিয়ে আসার জন্য চাপ দিতেন এবং অত্যাচার করতেন।
এর আগে গণমাধ্যমে দেওয়া এক ভিডিও সাক্ষাৎকারে ছেলে হাফেজ জুবায়ের আহমাদ তাশরীফের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ করেন তাঁর বাবা মাওলানা হেদায়েতুল্লাহ।
ছেলেকে কষ্ট করে লেখাপড়া শিখিয়ে বড় করলেও এখন তিনি তাঁর খোঁজখবর নেন না বলে অভিযোগ করেন হেদায়েতুল্লাহ। অসুস্থতার সময় চিকিৎসার জন্য আর্থিক সহায়তা না পাওয়ার কথাও জানান তিনি।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- এসএসসির টেস্ট পরীক্ষা ২৮ অক্টোবর থেকে, ফল প্রকাশ ১৫ নভেম্বর
- বুধবার রাজধানীর যেসব এলাকার মার্কেট ও দোকানপাট বন্ধ