ঢাকা, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
বাংলাদেশ পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন করবেন যেভাবে
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে ১০ হাজারের বেশি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। দেশের ৬৪ জেলার যোগ্য নারী ও পুরুষ প্রার্থীরা এ নিয়োগে আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদনের শেষ সময় আগামী ৩০ অক্টোবর রাত ১১টা ৫৯ মিনিট। সে হিসাবে আগ্রহী প্রার্থীদের হাতে আবেদন করার সময় রয়েছে আর মাত্র তিন দিন।
নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। নির্ধারিত শারীরিক, শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা পূরণকারী ব্যক্তিরা এ পদে আবেদনের সুযোগ পাবেন। নির্বাচিত প্রার্থীদের ছয় মাসের মৌলিক প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করার পর ১৭তম গ্রেডে কনস্টেবল পদে নিয়োগ দেওয়া হবে।
পদের বিবরণ ও বেতন
নিয়োগকারী প্রতিষ্ঠান বাংলাদেশ পুলিশ। পদের নাম ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি)। জেলাভিত্তিক শূন্য পদের সংখ্যা বাংলাদেশ পুলিশের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
এ পদে বেতন গ্রেড নির্ধারণ করা হয়েছে ১৭তম। বেতনস্কেল ২১ হাজার ৪০০ টাকা থেকে ৫১ হাজার ৯০০ টাকা। আবেদন ফি ৬৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
আবেদনের যোগ্যতা
বয়স: ২০২৬ সালের ৩০ অক্টোবর তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ২০ বছরের মধ্যে হতে হবে। মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের ক্ষেত্রে প্রচলিত কোটা নীতিমালা অনুসরণ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমানের পরীক্ষায় ভোকেশনালসহ ন্যূনতম জিপিএ ২.৫০ পেয়ে উত্তীর্ণ হতে হবে।
বৈবাহিক অবস্থা: আবেদনকারীকে অবশ্যই অবিবাহিত হতে হবে। তালাকপ্রাপ্ত প্রার্থীরা এ নিয়োগে আবেদন করতে পারবেন না।
আবেদন শুরুর ও শেষ তারিখ
বাংলাদেশ পুলিশে টিআরসি পদে অনলাইনে আবেদন শুরু হয়েছে ১৩ অক্টোবর ২০২৬ সকাল ১০টায়। আবেদন করা যাবে ৩০ অক্টোবর ২০২৬ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ৬৫ টাকা।
আগ্রহী প্রার্থীদের বাংলাদেশ পুলিশের টেলিটক আবেদন পোর্টালে প্রবেশ করে নির্ধারিত নিয়মে আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদন করার আগে নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা শর্ত ও নির্দেশনা ভালোভাবে পড়ে নেওয়া প্রয়োজন।
শারীরিক সক্ষমতা পরীক্ষার সময়সূচি
নিয়োগপ্রক্রিয়ার অংশ হিসেবে প্রার্থীদের নিজ নিজ জেলার পুলিশ লাইন্স মাঠে নির্ধারিত তারিখে শারীরিক মাপ, প্রয়োজনীয় কাগজপত্র যাচাই এবং শারীরিক সক্ষমতা পরীক্ষায় অংশ নিতে হবে। বিজ্ঞপ্তিতে জেলাগুলোকে চারটি দলে ভাগ করে পরীক্ষার সময়সূচি নির্ধারণ করা হয়েছে।
প্রথম দলের পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৩, ১৪ ও ১৫ নভেম্বর ২০২৬। দ্বিতীয় দলের পরীক্ষা ১৬, ১৭ ও ১৮ নভেম্বর। তৃতীয় দলের পরীক্ষা ১৯, ২০ ও ২১ নভেম্বর এবং চতুর্থ দলের পরীক্ষা ২২, ২৩ ও ২৪ নভেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
প্রতিদিন সকাল ৮টায় পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে। তবে কোন জেলার প্রার্থীরা কোন তারিখে পরীক্ষায় অংশ নেবেন, তা জানতে মূল নিয়োগ বিজ্ঞপ্তিতে দেওয়া জেলাভিত্তিক তালিকা অনুসরণ করতে হবে।
লিখিত ও মৌখিক পরীক্ষার তারিখ
নিয়োগ বিজ্ঞপ্তিতে দেওয়া সূচি অনুযায়ী, লিখিত পরীক্ষা ২৫ নভেম্বর থেকে ১৯ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। অন্যদিকে, মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা ৫ ডিসেম্বর থেকে ২৬ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত চলার কথা উল্লেখ করা হয়েছে।
যেভাবে আবেদন করবেন
আগ্রহী প্রার্থীদের বাংলাদেশ পুলিশের টেলিটক নিয়োগ পোর্টালে প্রবেশ করে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন ফরম পূরণের সময় নির্ধারিত নিয়ম অনুসরণ করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত নির্দেশনা, প্রয়োজনীয় শর্তাবলি এবং জেলাভিত্তিক শূন্য পদের তথ্য জানতে বাংলাদেশ পুলিশের আনুষ্ঠানিক ওয়েবসাইট ও মূল নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে হবে।
আবেদনের শেষ সময় ৩০ অক্টোবর ২০২৬ রাত ১১টা ৫৯ মিনিট। তাই আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদনপ্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- সৌদিতে সুইটির মৃ/ত্যুদণ্ড, এখনো জানে না পরিবার
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- এসএসসির টেস্ট পরীক্ষা ২৮ অক্টোবর থেকে, ফল প্রকাশ ১৫ নভেম্বর