×

ঢাকা, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩

এআইইউবিতে সহকারী অধ্যাপক নিয়োগ, আবেদন ৭ নভেম্বর পর্যন্ত

২০২৬ অক্টোবর ২৩ ১৪:১০:০৬

এআইইউবিতে সহকারী অধ্যাপক নিয়োগ, আবেদন ৭ নভেম্বর পর্যন্ত

নিজস্ব প্রতিবেদক: আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশে (এআইইউবি) সহকারী অধ্যাপক পদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে। বিশ্ববিদ্যালয়টির ফ্যাকাল্টি অব হেলথ অ্যান্ড লাইফ সায়েন্সেসের বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকিউলার বায়োলজি বিভাগে এ নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ৭ নভেম্বর ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের বিবরণ

পদের নাম সহকারী অধ্যাপক। বিভাগ বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকিউলার বায়োলজি এবং অনুষদ ফ্যাকাল্টি অব হেলথ অ্যান্ড লাইফ সায়েন্সেস। নিয়োগদাতা প্রতিষ্ঠান আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি)। পদসংখ্যা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

আবেদনকারীকে বায়োকেমিস্ট্রি, মলিকিউলার বায়োলজি, বায়োটেকনোলজি অথবা সংশ্লিষ্ট বিষয়ে স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রিধারী হতে হবে। পাশাপাশি শিক্ষকতা ও গবেষণায় কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

স্বীকৃত ও পিয়ার-রিভিউড একাডেমিক জার্নালে অন্তত তিনটি গবেষণা প্রবন্ধ প্রকাশিত হতে হবে। সব শিক্ষাগত পরীক্ষায় প্রথম শ্রেণি বা বিভাগ থাকতে হবে। তবে উল্লেখযোগ্য গবেষণার অর্জন কিংবা দীর্ঘ অভিজ্ঞতা থাকলে কিছু যোগ্যতার শর্ত শিথিল করা হতে পারে।

যেসব গবেষণাদক্ষতায় অগ্রাধিকার

বিশ্ববিদ্যালয়ের গবেষণা কার্যক্রম সম্প্রসারণের অংশ হিসেবে কয়েকটি ক্ষেত্রে বিশেষ দক্ষতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

মলিকিউলার বায়োলজিতে জিন এক্সপ্রেশন বিশ্লেষণ, জিনোমিকস, প্রোটিওমিকস, রিকম্বিন্যান্ট ডিএনএ প্রযুক্তি ও উন্নত আণবিক গবেষণাপদ্ধতিতে দক্ষতা থাকতে হবে।

বায়োইনফরমেটিকসে কম্পিউটেশনাল বায়োলজি, জিনোম ও প্রোটিন সিকোয়েন্স বিশ্লেষণ, স্ট্রাকচারাল বায়োইনফরমেটিকস, অ্যালগরিদম তৈরি, জীববিজ্ঞানে মেশিন লার্নিংয়ের প্রয়োগ এবং বৃহৎ পরিসরের ডেটা বিশ্লেষণে দক্ষ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

ল্যাবভিত্তিক মলিকিউলার বায়োলজি ও কম্পিউটেশনাল পদ্ধতির সমন্বয়ে আন্তবিভাগীয় গবেষণার অভিজ্ঞতা থাকলে তা বাড়তি যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।

বেতন ও সুযোগ-সুবিধা

নিয়োগপ্রাপ্তদের আকর্ষণীয় বেতন ও বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়া হবে। এর মধ্যে রয়েছে বাড়িভাড়া, চিকিৎসা ভাতা, প্রভিডেন্ট ফান্ড, গ্রুপ বিমা, গ্র্যাচুইটি এবং বিশ্ববিদ্যালয়ের নীতিমালা অনুযায়ী বছরে দুটি উৎসব বোনাস। যোগ্য প্রার্থীদের ক্ষেত্রে বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।

আবেদনের নিয়ম ও শেষ তারিখ

আগ্রহী প্রার্থীদের এআইইউবির ক্যারিয়ার ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের শেষ তারিখ ৭ নভেম্বর ২০২৬।

প্রতিষ্ঠানের ঠিকানা: ৪০৮/১ (পুরোনো কেএ ৬৬/১), কুড়াতলী, খিলক্ষেত, ঢাকা-১২২৯, বাংলাদেশ।

বিস্তারিত তথ্য জানতে এখানে দেখুন।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত