×

ঢাকা, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩

যেসব কারণে প্রধানমন্ত্রীর টোকিও সফরে থাকছেন না বাংলাদেশের রাষ্ট্রদূত

২০২৬ অক্টোবর ২৩ ১০:৫৫:২৯

যেসব কারণে প্রধানমন্ত্রীর টোকিও সফরে থাকছেন না বাংলাদেশের রাষ্ট্রদূত

নিজস্ব প্রতিবেদক: জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলীকে প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন টোকিও সফরের সময় জাপানে না থাকার নির্দেশ দিয়েছে সরকার। জামায়াতে ইসলামীর সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে তাঁর বিষয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিবিসি বাংলা। প্রধানমন্ত্রীর ২৬ থেকে ২৯ অক্টোবর জাপান সফরের কথা রয়েছে।

টাইমস অব বাংলাদেশের সূত্রের বরাতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, রাষ্ট্রদূতের অনুপস্থিতিতে সফরের প্রস্তুতি সমন্বয় করতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলামকে জাপানে পাঠানো হয়েছে। তিনি গত বুধবার রওনা হয়েছেন এবং সফর শেষ হওয়া পর্যন্ত সেখানে থাকবেন।

প্রতিবেদন অনুযায়ী, গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে দাউদ আলীর সঙ্গে জামায়াতের সংশ্লিষ্টতার অভিযোগ তোলা হয়। গত মে মাসে জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের জাপান সফরের আয়োজনেও তিনি সহায়তা করেছিলেন বলে দাবি করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে ৩১ বছরের অভিজ্ঞ এই কূটনীতিককে ১৬ অক্টোবরের মধ্যে দেশে ফিরতে বলা হয়।

প্রধানমন্ত্রীর সফর শেষ হলে দাউদ আলী বিদায়ী আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে টোকিও ফিরবেন। আগামী ২৭ ডিসেম্বর তাঁর অবসরোত্তর ছুটিতে যাওয়ার কথা রয়েছে। অন্তর্বর্তী সরকারের সময়ে তাঁকে জাপানের রাষ্ট্রদূত নিয়োগ দেওয়া হয়েছিল।

প্রতিবেদনে বলা হয়েছে, এ সিদ্ধান্ত প্রশাসনে রাজনৈতিক সংশ্লিষ্টতা নিয়ে উদ্বেগ তৈরি করেছে। সমালোচকদের মতে, রাজনৈতিক পরিচয়ের সন্দেহে কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলে সরকারি প্রশাসনের নিরপেক্ষতা ও ধারাবাহিকতা ক্ষতিগ্রস্ত হতে পারে। রাষ্ট্রীয় সফরের সময় রাষ্ট্রদূতকে দায়িত্বের বাইরে রাখার কূটনৈতিক প্রভাব নিয়েও প্রশ্ন উঠেছে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন

আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে স্বর্ণের দাম আরও কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সর্বশেষ সমন্বয়ে প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার... বিস্তারিত