×

ঢাকা, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩

আজ বিদুৎ থাকবে না যেসব এলাকায়

২০২৬ অক্টোবর ২৩ ০৮:৩৮:১৩

আজ বিদুৎ থাকবে না যেসব এলাকায়

নিজস্ব প্রতিবেদক: বৈদ্যুতিক লাইনের রক্ষণাবেক্ষণ ও নিরাপদ বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে আজ শুক্রবার (২৩ অক্টোবর) কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় ছয় ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সকাল সাড়ে ৬টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এ বিদ্যুৎ বিভ্রাট চলার কথা জানিয়েছে কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যায় মাইকিংয়ের মাধ্যমে এ তথ্য জানায় কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর ব্রাহ্মণপাড়া জোনাল অফিস।

জোনাল অফিসের ঘোষণা অনুযায়ী, বারেশ্বর উপকেন্দ্রের বিপি১-৮ এইচ ফিডারের ব্যাকবোন লাইনে কাজ করা হবে। পাশাপাশি নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে বৈদ্যুতিক লাইনের পাশের গাছের ডালপালা ছাঁটাই করা হবে।

নির্ধারিত সময়ে ব্রাহ্মণপাড়া বাজার ও আশপাশের এলাকা, সাহেবাবাদ, দীর্ঘভূমি, উপজেলা সদর, উপজেলা পরিষদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং ব্রাহ্মণপাড়া থানা এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

কাজের অগ্রগতির ওপর নির্ভর করে বিদ্যুৎ বন্ধ রাখার সময় নির্ধারিত সময়ের চেয়ে কম বা বেশি হতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে ব্রাহ্মণপাড়া জোনাল অফিস।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত