ঢাকা, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩
বন্ধ শিল্পে উৎপাদন ও কর্মসংস্থান বাড়াতে চান পাট প্রতিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: বন্ধ ও উৎপাদনে পিছিয়ে থাকা শিল্পপ্রতিষ্ঠানের বিদ্যমান অবকাঠামো ও সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করে উৎপাদন বাড়ানো এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির ওপর গুরুত্ব দিয়েছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম।
প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের বস্ত্র ও পাটশিল্পের দীর্ঘ ঐতিহ্য রয়েছে। এ খাতে সম্ভাবনাও বিপুল। সেই সম্ভাবনা কাজে লাগাতে বিদ্যমান শিল্পপ্রতিষ্ঠানগুলোর অবকাঠামো, জনবল ও উৎপাদন সক্ষমতার যথাযথ ব্যবহার নিশ্চিত করা প্রয়োজন। শিল্প খাতের সমস্যাগুলো চিহ্নিত করে বাস্তবসম্মত উদ্যোগ নেওয়ার মাধ্যমে উৎপাদন বাড়ানো ও কর্মসংস্থান সৃষ্টির সুযোগ তৈরি করতে হবে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) চট্টগ্রামের আমিন জুট মিলস ও এশিয়াটিক কটন মিলস পরিদর্শন করেন প্রতিমন্ত্রী। এ সময় তিনি প্রতিষ্ঠান দুটির সার্বিক কার্যক্রম, বিদ্যমান অবকাঠামো, উৎপাদন সক্ষমতা ও উন্নয়নের সম্ভাবনা সম্পর্কে খোঁজখবর নেন। পাশাপাশি চট্টগ্রামের নো ভিউ গেস্ট হাউসও পরিদর্শন করেন তিনি।
পরিদর্শনকালে সংশ্লিষ্ট কর্মকর্তারা মিল দুটির বর্তমান অবস্থা, কার্যক্রম ও বিদ্যমান সুযোগ-সুবিধা সম্পর্কে প্রতিমন্ত্রীকে অবহিত করেন। এ সময় বস্ত্র ও পাট খাতের উন্নয়ন, শিল্পসম্পদের কার্যকর ব্যবহার এবং উৎপাদন সক্ষমতা বাড়ানোর বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
শরীফুল আলম বলেন, পাট বাংলাদেশের ঐতিহ্যবাহী অর্থকরী ফসল। পরিবেশবান্ধব প্রাকৃতিক তন্তু হিসেবে বিশ্ববাজারে এর বিশেষ গুরুত্ব রয়েছে। অন্যদিকে, বস্ত্র ও টেক্সটাইল খাত দেশের শিল্পায়ন, রপ্তানি আয় ও কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এ দুই খাতের সম্ভাবনা কাজে লাগিয়ে দেশীয় শিল্পের সক্ষমতা বাড়াতে হবে। একই সঙ্গে প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকার উপযোগী পরিবেশ গড়ে তোলা প্রয়োজন।
প্রতিমন্ত্রী আরও বলেন, শিল্পপ্রতিষ্ঠানগুলোর উন্নয়নে আধুনিক প্রযুক্তির ব্যবহার, উৎপাদনব্যবস্থার উন্নয়ন এবং বিদ্যমান সম্পদের কার্যকর ব্যবস্থাপনা গুরুত্বপূর্ণ। প্রতিষ্ঠানগুলোর বাস্তব অবস্থা পর্যালোচনা করে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া গেলে শিল্প খাতের উন্নয়ন ত্বরান্বিত করা সম্ভব হবে।
তিনি বলেন, রাষ্ট্রীয় শিল্পসম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করা, উৎপাদনমুখী অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণ এবং নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা সরকারের অন্যতম লক্ষ্য। এ লক্ষ্য বাস্তবায়নে সংশ্লিষ্ট করপোরেশন ও কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করতে হবে।
পরিদর্শনকালে বাংলাদেশ পাটকল করপোরেশনের (বিজেএমসি) চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. কবির উদ্দিন সিকদার, বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশনের (বিটিএমসি) চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাহিদ হাসানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম জেনে নিন
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- সৌদিতে সুইটির মৃ/ত্যুদণ্ড, এখনো জানে না পরিবার
- শনিবার ঢাকায় বন্ধ যেসব মার্কেট ও দোকানপাট
- শুক্রবার রাজধানীর যেসব মার্কেট দোকানপাট বন্ধ
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- আজকের খেলার সময়সূচি (১৮ অক্টোবর)
- সাড়ে ৯ মাসে ১ হাজার ২৭৫ জনের পুশইন ঠেকানো হয়েছে: বিজিবি
- তাজমিনকে ধর্ষণের অভিযোগে রাজুর বিরুদ্ধে মামলা করার নির্দেশ আদালতের