ঢাকা, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩
খুলনায় মায়ের পাশে দাঁড়িয়ে থাকা তরুণীকে গুলি
নিজস্ব প্রতিবেদক: খুলনায় মায়ের সঙ্গে দাঁড়িয়ে কথা বলার সময় খুশি (২৪) নামের এক তরুণীকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে মিরাজ নামের এক যুবকের বিরুদ্ধে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত পৌনে ৮টার দিকে নগরের লবণচরা থানার জিন্নাহ পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত খুশি জিন্নাহ পাড়া এলাকার খোকন শেখের মেয়ে। তাঁর স্বামীর নাম সুমন সরদার। অভিযুক্ত মিরাজের বিস্তারিত পরিচয় জানা যায়নি।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার সময় খুশি তাঁর মায়ের সঙ্গে জিন্নাহ পাড়া এলাকায় দাঁড়িয়ে কথা বলছিলেন। এ সময় সেখানে এসে খুশির মাকে সালাম দেন মিরাজ নামের ওই যুবক। এরপর তিনি কথা বলতে শুরু করেন। একপর্যায়ে পিস্তল বের করে খুশির মাথা ও শরীরে গুলি করেন বলে অভিযোগ রয়েছে।
গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন খুশি। পরে তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাদকসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে। এ ঘটনায় পুলিশের অভিযান ও তদন্ত চলছে। বিস্তারিত পরে জানানো হবে।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম জেনে নিন
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- সৌদিতে সুইটির মৃ/ত্যুদণ্ড, এখনো জানে না পরিবার
- শনিবার ঢাকায় বন্ধ যেসব মার্কেট ও দোকানপাট
- শুক্রবার রাজধানীর যেসব মার্কেট দোকানপাট বন্ধ
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- আজকের খেলার সময়সূচি (১৮ অক্টোবর)
- সাড়ে ৯ মাসে ১ হাজার ২৭৫ জনের পুশইন ঠেকানো হয়েছে: বিজিবি
- পিএইচডি ডিগ্রি অর্জন করলেন পিনাকী ভট্টাচার্য