ঢাকা, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩
পিএইচডি ডিগ্রি অর্জন করলেন পিনাকী ভট্টাচার্য
নিজস্ব প্রতিবেদক: ডক্টর অব ফিলোসফি (পিএইচডি) ডিগ্রি অর্জন করেছেন ফ্রান্সে বসবাসরত বাংলাদেশি লেখক ও অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্য। আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানিয়েছেন।
২০১৯ সালে দেশ ছাড়েন পিনাকী ভট্টাচার্য। এরপর ফ্রান্সের প্যারিসে গিয়ে এমবিএ ডিগ্রি অর্জন করেন তিনি। এবার পিএইচডি ডিগ্রিও অর্জন করলেন এই অনলাইন অ্যাক্টিভিস্ট। আজ তাঁর পিএইচডি অভিসন্দর্ভের (থিসিস) প্রতিরক্ষা অনুষ্ঠিত হয় বলে জানা গেছে।
ফেসবুক পোস্টে পিনাকী ভট্টাচার্য লেখেন, ‘আপনাদের দোয়া কবুল হয়েছে। আলহামদুলিল্লাহ। ডিফেন্স শেষ হওয়ার পরে এক্সামিনাররা আমাকে বাইরে গিয়ে অপেক্ষা করতে বললেন। ভেতরে ডাকার পরে প্রথম যে কথাটা শুনলাম, “Congratulations, Doctor Pinaki Bhattacharya”।’
তিনি আরও লেখেন, ‘চোখ দিয়ে পানি বের হয়ে গেল। গলায় কী যেন আটকিয়ে গেল। কিছু বলতে পারিনি। নামের আগে “ডক্টর” জীবনে প্রথম শুনলাম। কিন্তু কান্নাটা নামের জন্য না। কান্নাটা এজন্য যে, যেই কাজ শুরু করেছিলাম, শেষ পর্যন্ত সেটা শেষ করতে পারছি।’
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ অক্টোবর)
- বাংলাদেশ কোস্ট গার্ডে ৭ ক্যাটাগরিতে ৩৮ পদে নিয়োগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ অক্টোবর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ অক্টোবর)
- বাতিল পরীক্ষার নতুন সূচি দিল যুব উন্নয়ন অধিদপ্তর
- বায়তুল মোকাররমে খতিবের অপসারণের অভিযোগ ঘিরে বিক্ষোভ
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৯ অক্টোবর)
- ঢাবির ছাত্রী হলে পুরুষ কর্মীদের অবাধ যাতায়াত, বাড়ছে অস্বস্তি
- জেনে নিন হোয়াটসঅ্যাপ ব্যবহার করে আয়ের ১০টি উপায়
- দেওয়ানি বিরোধ নিষ্পত্তির আগে অর্পিত সম্পত্তি অবমুক্ত নয়: হাইকোর্ট