ঢাকা, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
তরুণদের বিনা জামানতে ২০ লাখ টাকা ঋণ, আবেদন শেষ ৩০ নভেম্বর
তরুণদের উদ্যোক্তা হিৃসেবে গড়ে তুলতে এবং নতুন ব্যবসা উদ্যোগে আর্থিক সহায়তা দিতে বিশেষ কর্মসূচি চালু করেছে বাংলাদেশ ব্যাংক। ‘উপজেলাভিত্তিক তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ ও অর্থায়ন কর্মসূচি-উদ্যোগ (UDYOG)’ নামের এ প্রকল্পের আওতায় নির্বাচিত উদ্যোক্তারা সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত আর্থিক সুবিধা পাবেন। এর মধ্যে ১০ লাখ টাকা ঋণ এবং বাকি ১০ লাখ টাকা পর্যন্ত অনুদান হিসেবে দেওয়া হবে।
ইতোমধ্যে প্রথম ধাপে দেশের আট জেলার ৬৪টি উপজেলা থেকে ৬৪০ জন তরুণ উদ্যোক্তাকে চূড়ান্তভাবে নির্বাচন করেছে কেন্দ্রীয় ব্যাংক। অন্যদিকে বাকি ৫৬ জেলার তরুণদের কাছ থেকে আবেদন গ্রহণ কার্যক্রম এখনো চলছে। আবেদন জমা দেওয়ার শেষ সময় আগামী ৩০ নভেম্বর।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে প্রথম পর্যায়ে নির্বাচিত উদ্যোক্তাদের তালিকা প্রকাশ করা হয়। আট জেলার ৬৪টি উপজেলা থেকে জমা পড়া আবেদন যাচাই-বাছাই শেষে এসব উদ্যোক্তাকে চূড়ান্তভাবে বাছাই করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, প্রথম পর্যায়ে কর্মসূচিটি বাস্তবায়নের জন্য মানিকগঞ্জ, ফেনী, নওগাঁ, ঝিনাইদহ, ভোলা, হবিগঞ্জ, রংপুর ও নেত্রকোনা জেলাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রতিটি উপজেলা থেকে ১০ জন করে মোট ৬৪০ জন উদ্যোক্তা নির্বাচিত হয়েছেন।
এদিকে দ্বিতীয় পর্যায়ে দেশের অবশিষ্ট ৫৬ জেলার সব উপজেলা থেকে তরুণ উদ্যোক্তাদের আবেদন নেওয়া হচ্ছে। গত ১ নভেম্বর থেকে শুরু হওয়া এ কার্যক্রম চলবে ৩০ নভেম্বর পর্যন্ত।
আগ্রহী ঋণপ্রত্যাশীদের নির্ধারিত আবেদন ফরম পূরণ করে সংশ্লিষ্ট উপজেলার যেকোনো তফসিলি ব্যাংকের শাখায় জমা দিতে হবে। আবেদন ফরম বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট, এসএমই পোর্টাল কিংবা তফসিলি ব্যাংকগুলোর নিজস্ব ওয়েবসাইট থেকে সংগ্রহ করা যাবে।
কেন্দ্রীয় ব্যাংকের এ কর্মসূচিতে একজন উদ্যোক্তা সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন সুবিধা পাবেন। এর মধ্যে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ এবং ঋণের সমপরিমাণ সর্বোচ্চ ১০ লাখ টাকা এককালীন অনুদান হিসেবে দেওয়া হবে। ঋণ ও অনুদানের অর্থ একই সময়ে এককালীন বিতরণের কথা রয়েছে।
তরুণদের নতুন ব্যবসা শুরু, বিদ্যমান উদ্যোগ সম্প্রসারণ এবং স্বাবলম্বী উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠার সুযোগ তৈরির লক্ষ্যেই এ অর্থায়ন কর্মসূচি হাতে নিয়েছে বাংলাদেশ ব্যাংক।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবির দুই শিক্ষক বরখাস্ত
- ১৬ বিশ্ববিদ্যালয়ে কমল ভর্তি আবেদনের জিপিএর শর্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২২ নভেম্বর)
- আজ থেকে শুরু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ নভেম্বর)
- ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ল তিন দিন
- যেভাবে দেখবেন এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল, জানুন বিস্তারিত
- ঢাবির ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ
- ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কমেছে, ভরিতে কত?
- ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম বেড়েছে, ভরিতে কত?
- ব্রুনেইয়ে ৩৭০ জনের চাকরির সুযোগ, আবেদনস যেভাবে
- রোমান্টিকতায় ছেলেকে হার মানালেন বাবা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ নভেম্বর)
- এইচএসসি পাসে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে চাকরির সুযোগ
- ডাকসু সম্পাদক মিনহাজের গ্রামের বাড়িতে আগুন