×

ঢাকা, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

জার্মানিকে বিশ্বস্ত উন্নয়ন সহযোগী বললেন শামা ওবায়েদ

২০২৬ নভেম্বর ২৭ ১৬:৪৬:০০

জার্মানিকে বিশ্বস্ত উন্নয়ন সহযোগী বললেন শামা ওবায়েদ

নিজস্ব প্রতিবেদক: জার্মানিকে বাংলাদেশের দীর্ঘদিনের বিশ্বস্ত উন্নয়ন সহযোগী হিসেবে উল্লেখ করে দেশটির সঙ্গে সহযোগিতা আরও সম্প্রসারণের সম্ভাবনার কথা জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। বৃহস্পতিবার জার্মানির বার্লিনে সেন্টার ফর হিউম্যানিটারিয়ান অ্যাকশনের বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শামা ওবায়েদ বলেন, পরিবর্তিত বৈশ্বিক পরিস্থিতিতে বাংলাদেশের উন্নয়ন সহযোগিতাকে আরও কৌশলগত, সুনির্দিষ্ট ও অংশীদারত্বভিত্তিক করা প্রয়োজন। তাঁর মতে, শুধু সহায়তার ওপর নির্ভর না করে উন্নয়ন অর্থায়ন, উদ্ভাবনী প্রযুক্তি বিনিময় ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হবে।

সেন্টার ফর হিউম্যানিটারিয়ান অ্যাকশনের বার্ষিক সম্মেলন জার্মানির মানবিক কার্যক্রম ও সহায়তা নীতিবিষয়ক গুরুত্বপূর্ণ আয়োজনগুলোর একটি। এবারের সম্মেলনে মানবিক সহায়তা ও উন্নয়ন অর্থায়নের ভবিষ্যৎ, বৈদেশিক সহায়তা সংস্কার, স্থানীয় নেতৃত্বের ভূমিকা এবং নতুন অর্থায়ন মডেল নিয়ে আলোচনা হয়।

বাংলাদেশে জার্মানির উন্নয়ন সহযোগিতার প্রসঙ্গ তুলে শামা ওবায়েদ বলেন, জার্মানি বাংলাদেশের দীর্ঘদিনের বিশ্বস্ত উন্নয়ন সহযোগী। জলবায়ু পরিবর্তন মোকাবিলা, দুর্যোগ ব্যবস্থাপনা, নবায়নযোগ্য জ্বালানি, জ্বালানি দক্ষতা বৃদ্ধি, টেকসই উন্নয়ন, দক্ষতা উন্নয়ন, প্রশিক্ষণ ও কর্মসংস্থান সৃষ্টি, জ্ঞান ও প্রযুক্তি বিনিময় এবং মানবিক ও সামাজিক উন্নয়নে দেশটির সঙ্গে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে।

একই সঙ্গে বৈশ্বিক দক্ষিণের দেশগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা ও অংশীদারত্ব জোরদারের ওপর গুরুত্ব দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

জলবায়ু পরিবর্তন ও রোহিঙ্গা সংকটকে কোনো একক দেশের সমস্যা হিসেবে দেখার সুযোগ নেই উল্লেখ করে তিনি বলেন, এসব সীমান্ত অতিক্রমকারী আঞ্চলিক ও বৈশ্বিক চ্যালেঞ্জ। এগুলো মোকাবিলায় দায়িত্বশীল দেশ ও আন্তর্জাতিক অংশীদারদের সম্মিলিত উদ্যোগ, অভিন্ন অবস্থান, রাজনৈতিক সদিচ্ছা এবং কার্যকর অঙ্গীকার প্রয়োজন।

মানবিক সহায়তা ও উন্নয়ন অর্থায়নের পরিবর্তিত পরিস্থিতি মোকাবিলায় অন্তর্ভুক্তিমূলক ও সহযোগিতামূলক দৃষ্টিভঙ্গির ওপরও গুরুত্বারোপ করেন তিনি। তাঁর ভাষ্য, স্থানীয় পর্যায়ের অভিজ্ঞতা ও দক্ষতা কাজে লাগানো, সক্ষমতা বৃদ্ধি, আন্তর্জাতিক অংশীদারত্ব এবং জ্ঞান বিনিময় এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

বক্তব্যে বাংলাদেশের জলবায়ু ও দুর্যোগ মোকাবিলায় নেওয়া বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন শামা ওবায়েদ। তিনি জানান, বন্যা ও খরা মোকাবিলায় সরকার ২০ হাজার কিলোমিটারের বেশি খাল খননের কর্মসূচি নিয়েছে। পাশাপাশি বন উজাড় ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ২৫ কোটি গাছ রোপণের উদ্যোগ নেওয়া হয়েছে।

সাম্প্রতিক বছরগুলোতে দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশের অর্জন ও সাফল্যকে দেশের সক্ষমতা, প্রস্তুতি এবং সহনশীলতার উল্লেখযোগ্য দৃষ্টান্ত হিসেবে তুলে ধরেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, বিশেষ করে বৈশ্বিক দক্ষিণের দেশগুলোর উন্নয়নে শুধু সাহায্যনির্ভরতা যথেষ্ট নয়। এ জন্য অংশীদারত্ব, উন্নয়ন অর্থায়ন, উদ্ভাবন, প্রযুক্তি হস্তান্তর এবং পারস্পরিক জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় প্রয়োজন।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ নভেম্বর)

আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ নভেম্বর)

নিজস্ব প্রতিবেদক: তেজাবি স্বর্ণের দাম বৃদ্ধির প্রভাবে দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের মূল্য। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) প্রতি ভরিতে ১... বিস্তারিত