ঢাকা, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
পঞ্চগড় সীমান্তে নজরদারি জোরদার করল বিজিবি
নিজস্ব প্রতিবেদক: অবৈধ অনুপ্রবেশ, পুশইন ও চোরাচালান ঠেকাতে পঞ্চগড় সীমান্তে বিশেষ নজরদারি জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে দিন-রাত টহলের পাশাপাশি ব্যবহার করা হচ্ছে সিসিটিভি ক্যামেরা, বিশেষ ড্রোন ও অল-টেরেইন ভেহিকল (এটিভি)। পাশাপাশি সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের সচেতন করতে চলছে মাইকিং প্রচারণা।
গতকাল বৃহস্পতিবার (২৬ নভেম্বর) থেকে পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের উদ্যোগে জেলার প্রায় ১৩৬ কিলোমিটার সীমান্তের প্রত্যন্ত ও ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে এ বিশেষ নজরদারি কার্যক্রম শুরু হয়েছে। আজ শুক্রবার পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজিবি জানায়, অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধের পাশাপাশি সীমান্তের নিরাপত্তা ও স্থানীয় বাসিন্দাদের জানমালের সুরক্ষা নিশ্চিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। সীমান্তের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে নজরদারি বাড়ানো হয়েছে। আকাশপথে পরিস্থিতি পর্যবেক্ষণে ব্যবহার করা হচ্ছে ড্রোন। আর দুর্গম এলাকাগুলোতে টহল পরিচালনা করা হচ্ছে এটিভির মাধ্যমে।
সীমান্ত অপরাধ প্রতিরোধে স্থানীয় বাসিন্দাদের সম্পৃক্ত করতেও বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে সীমান্তবর্তী এলাকায় মাইকিংয়ের পাশাপাশি আয়োজন করা হচ্ছে জনসচেতনতামূলক সভা। এসব প্রচারণার মাধ্যমে অবৈধ অনুপ্রবেশ, চোরাচালানসহ সীমান্তসংক্রান্ত বিভিন্ন অপরাধের বিষয়ে স্থানীয় বাসিন্দাদের সতর্ক ও সচেতন করা হচ্ছে।
পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস বাসসকে বলেন, সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা এবং সীমান্তবর্তী এলাকার মানুষের জানমালের নিরাপত্তা রক্ষায় বিজিবি সব সময় সতর্ক ও সজাগ রয়েছে। অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের নজরদারি, টহল ও সচেতনতামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবির দুই শিক্ষক বরখাস্ত
- ১৬ বিশ্ববিদ্যালয়ে কমল ভর্তি আবেদনের জিপিএর শর্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২২ নভেম্বর)
- আজ থেকে শুরু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ নভেম্বর)
- ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ল তিন দিন
- যেভাবে দেখবেন এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল, জানুন বিস্তারিত
- ঢাবির ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ
- ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কমেছে, ভরিতে কত?
- ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম বেড়েছে, ভরিতে কত?
- ব্রুনেইয়ে ৩৭০ জনের চাকরির সুযোগ, আবেদনস যেভাবে
- রোমান্টিকতায় ছেলেকে হার মানালেন বাবা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ নভেম্বর)
- এইচএসসি পাসে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে চাকরির সুযোগ
- ডাকসু সম্পাদক মিনহাজের গ্রামের বাড়িতে আগুন