×

ঢাকা, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদাবাজদের বিএনপির জন্য জঞ্জাল বললেন আইনমন্ত্রী

২০২৬ নভেম্বর ২৭ ১৫:৪৪:১০

চাঁদাবাজদের বিএনপির জন্য জঞ্জাল বললেন আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: দলের দু-একজন চাঁদাবাজের কারণে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধূলিসাৎ হতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, চাঁদাবাজি করবেন কয়েকজন, অথচ বদনাম হবে বিএনপির—এটি মেনে নেওয়া হবে না। চাঁদাবাজদের রাজনীতি করার অধিকার নেই, সমাজে টিকে থাকার অধিকারও নেই। এরা বিএনপির জন্য জঞ্জাল।

শুক্রবার (২৭ নভেম্বর) সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।

তিনি আরও বলেন, গত ১৬ বছরে আওয়ামী লীগের সঙ্গে লিয়াজোঁ করে এসব ব্যক্তি টিকে ছিলেন। আগামী বছরগুলোতেও তাঁরা আওয়ামী লীগকে আশ্রয় দেওয়ার চেষ্টা করবেন। এরা দলের জন্য আবর্জনা ও বোঝা। আওয়ামী লীগের অপচেষ্টা মোকাবিলায় চাঁদাবাজরা সামনে থাকবে না বলেও মন্তব্য করেন তিনি।

চাঁদাবাজ, মাদক কারবারি ও সন্ত্রাসীদের বিএনপির জন্য জঞ্জাল উল্লেখ করে মন্ত্রী বলেন, এরপর কারও বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ এলে চোখ-কান বন্ধ করে তাঁদের গ্রেপ্তারের জন্য প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে শৈলকুপা উপজেলার বিভিন্ন এলাকার ১১৯টি শিক্ষাপ্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানের মধ্যে ৯৫ লাখ ৬০ হাজার টাকার চেক বিতরণ করেন মন্ত্রী। এ সময় জেলা পরিষদ প্রশাসক এম এ মজিদ, জেলা প্রশাসক নোমান হোসেন, পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজাসহ অন্যরা উপস্থিত ছিলেন।

সাম্প্রতিক সময়ে দলের কিছু নেতাকর্মীর লাগামহীন নেতিবাচক কর্মকাণ্ড বিব্রতকর পরিস্থিতি তৈরি করেছে। এতে সরকারের ইতিবাচক কাজগুলো সাধারণ মানুষের সামনে যথাযথভাবে উঠে আসছে না। মাঠপর্যায়ে দলের ত্যাগী নেতাদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। হাইব্রিড নেতাকর্মীদের চাপে সাধারণ কর্মীরাও হতাশ হয়ে পড়েছেন। এর প্রভাব পড়েছে বিএনপির জনপ্রিয়তায়। মাঠপর্যায়ের এসব বিষয় সামনে আসার কারণেই সরকারের গুরুত্বপূর্ণ আইনমন্ত্রী এমন কঠোর বার্তা দিয়েছেন বলে মনে করছেন বিশ্লেষকেরা।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ নভেম্বর)

আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ নভেম্বর)

নিজস্ব প্রতিবেদক: তেজাবি স্বর্ণের দাম বৃদ্ধির প্রভাবে দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের মূল্য। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) প্রতি ভরিতে ১... বিস্তারিত