×

ঢাকা, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবসে ঢাবির কর্মসূচি

২০২৬ নভেম্বর ২৭ ১৩:০২:১১

শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবসে ঢাবির কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক: শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উপলক্ষে ২০২৬ সালে নানা কর্মসূচি পালন করবে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। আগামী ১৪ ডিসেম্বর সোমবার শহীদ বুদ্ধিজীবী দিবস এবং ১৬ ডিসেম্বর বুধবার মহান বিজয় দিবস উপলক্ষে এসব কর্মসূচি গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

গত ২৫ নভেম্বর বুধবার নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় কর্মসূচি চূড়ান্ত করা হয়। সভায় প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার, বিভিন্ন হলের প্রাধ্যক্ষ, আবাসিক শিক্ষক এবং অফিসপ্রধানেরা উপস্থিত ছিলেন।

শহীদ বুদ্ধিজীবী দিবসের কর্মসূচি

১৪ ডিসেম্বর সোমবার সকাল ৬টা ২০ মিনিটে উপাচার্য ভবনসহ বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ ভবনগুলোতে কালো পতাকা উত্তোলন করা হবে। সকাল সাড়ে ৬টায় অপরাজেয় বাংলার পাদদেশে জমায়েত হবেন শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা।

সকাল ৬টা ৩৫ মিনিটে উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণের কবরস্থান, জগন্নাথ হল প্রাঙ্গণের স্মৃতিসৌধ এবং বিভিন্ন আবাসিক এলাকার স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হবে। এরপর মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ ও রায়েরবাজার বধ্যভূমি স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের উদ্দেশ্যে যাত্রা করবেন তাঁরা।

সকাল সোয়া ১১টায় ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।

এ ছাড়া বাদ আসর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ মসজিদুল জামিয়াসহ বিভিন্ন হলের মসজিদ ও অন্যান্য উপাসনালয়ে শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনায় দোয়া ও প্রার্থনার আয়োজন করা হবে।

মহান বিজয় দিবসের কর্মসূচি

১৬ ডিসেম্বর বুধবার সকাল ৬টা ২০ মিনিটে উপাচার্য ভবনসহ বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ ভবনগুলোতে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। সকাল সাড়ে ৬টায় উপাচার্য ভবনসংলগ্ন স্মৃতি চিরন্তন চত্বরে জমায়েত হবেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা।

সকাল ৬টা ৩৫ মিনিটে উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের নেতৃত্বে তাঁরা সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের উদ্দেশ্যে যাত্রা করবেন।

সন্ধ্যা পৌনে ৬টায় ছাত্র-শিক্ষক কেন্দ্রের মিলনায়তনে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগ, নৃত্যকলা বিভাগ এবং থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগ যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করবে।

দিবসটি উপলক্ষে বাদ আসর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ মসজিদুল জামিয়াসহ বিভিন্ন হল ও আবাসিক এলাকার মসজিদে শহীদদের রুহের মাগফিরাত এবং দেশের সমৃদ্ধি ও উন্নতি কামনায় দোয়া করা হবে। বিশ্ববিদ্যালয়ের অন্যান্য উপাসনালয়েও শহীদদের আত্মার শান্তি কামনায় প্রার্থনাসভার আয়োজন করা হবে।

এ ছাড়া বিজয় দিবস উপলক্ষে কলা ভবন, কার্জন হল, ছাত্র-শিক্ষক কেন্দ্র ও স্মৃতি চিরন্তনসহ বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে আলোকসজ্জা করা হবে।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ নভেম্বর)

আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ নভেম্বর)

নিজস্ব প্রতিবেদক: তেজাবি স্বর্ণের দাম বৃদ্ধির প্রভাবে দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের মূল্য। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) প্রতি ভরিতে ১... বিস্তারিত