×

ঢাকা, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কমেছে, ভরিতে কত?

২০২৬ নভেম্বর ২১ ১৫:২৬:৫৮

২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কমেছে, ভরিতে কত?

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম উল্লেখযোগ্য হারে কমেছে। বৃহস্পতিবার এক দিনেই মূল্যবান এই ধাতুর দাম ১ শতাংশের বেশি কমে গত ১৪ মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে। যুক্তরাষ্ট্রে সুদের হার বাড়ানোর সম্ভাবনা এবং ডলারের শক্তিশালী অবস্থানকে এ দরপতনের প্রধান কারণ হিসেবে দেখছেন বাজার বিশ্লেষকেরা।

বাজার বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে না আসায় আগামী ডিসেম্বরের বৈঠকে সুদের হার বাড়তে পারে বলে ধারণা করছেন বিনিয়োগকারীরা। এ প্রত্যাশার প্রভাব পড়েছে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় দুপুর ২টা ৫ মিনিটে স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম ১ দশমিক ৩ শতাংশ কমে ৩ হাজার ৬৭৪ দশমিক ১৩ ডলারে দাঁড়ায়। এর আগে লেনদেনের একপর্যায়ে দাম নেমে ৩ হাজার ৬৬৭ দশমিক ১৯ ডলারে পৌঁছায়। ২০২৫ সালের সেপ্টেম্বরের পর এটিই ছিল স্বর্ণের সর্বনিম্ন দাম।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রে ডিসেম্বর মাসে সরবরাহের জন্য নির্ধারিত স্বর্ণের ফিউচার মূল্যও ১ দশমিক ৫ শতাংশ কমেছে। দিন শেষে প্রতি আউন্স স্বর্ণের ফিউচার লেনদেন হয়েছে ৩ হাজার ৬৮৫ দশমিক ৫০ ডলারে।

এভারব্যাংকের ওয়ার্ল্ড মার্কেটস বিভাগের প্রধান ক্রিস গ্যাফনি বলেন, সুদের হার বাড়ার প্রত্যাশা এবং ডলারের শক্তিশালী অবস্থান বর্তমানে স্বর্ণের দাম কমার পেছনে প্রধান ভূমিকা রাখছে।

তিনি জানান, গত মাসে ফেডারেল ওপেন মার্কেট কমিটির (এফওএমসি) বৈঠকের কার্যবিবরণীতে দেখা গেছে, ফেডের প্রায় সব কর্মকর্তা সুদের হার আরও বাড়ানোর প্রয়োজন হতে পারে বলে মনে করেন। ওই বৈঠকের পর প্রকাশিত মূল্যস্ফীতির তথ্যও সুদের হার বাড়ানোর পক্ষে অবস্থানকে আরও জোরালো করেছে।

এদিকে, চলতি সপ্তাহে ডলার সূচক ২০২৫ সালের এপ্রিলের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। ডলারের মূল্য বাড়ায় অন্যান্য মুদ্রায় লেনদেন করা ক্রেতাদের জন্য ডলারে নির্ধারিত স্বর্ণ কেনা আরও ব্যয়বহুল হয়ে উঠেছে। এতে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের চাহিদার ওপর চাপ তৈরি হয়েছে।

ফেডের বৈঠকের কার্যবিবরণীতে মূল্যস্ফীতি আরও বাড়ার ঝুঁকির বিষয়টিও উঠে এসেছে। এ পরিস্থিতি মোকাবিলায় আরও কঠোর মুদ্রানীতি গ্রহণের প্রয়োজন হতে পারে বলে মনে করছেন নীতিনির্ধারকেরা।

ফেডের গভর্নর ক্রিস্টোফার ওয়ালারসহ কয়েকজন কর্মকর্তা চলতি সপ্তাহে মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার পক্ষে মত দিয়েছেন। ফেডের আরেক গভর্নর মাইকেল বারও জানিয়েছেন, মূল্যস্ফীতির চাপ এখনো অব্যাহত থাকায় তিনি কঠোর মুদ্রানীতির পক্ষে সমর্থন দিতে পারেন।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত