ঢাকা, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রাহায়ণ ১৪৩৩
সরকারের সিদ্ধান্ত না এলে ২ জানুয়ারিতেই কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা
নিজস্ব প্রতিবেদক: সরকারের পক্ষ থেকে জোরালো কোনো সিদ্ধান্ত না এলে পূর্বনির্ধারিত আগামী ২ জানুয়ারিতেই কৃষি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। একই সঙ্গে ভর্তি পরীক্ষায় আবেদনের যোগ্যতায় পরিবর্তন এনে এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় চতুর্থ বিষয়সহ ন্যূনতম জিপিএ ৪ নির্ধারণ করা হয়েছে।
আজ (১৫ নভেম্বর) অনুষ্ঠিত কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা-সংক্রান্ত সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল লতিফ।
উপাচার্য জানান, সরকারের পক্ষ থেকে জোরালো কোনো সিদ্ধান্ত না এলে পূর্বনির্ধারিত ২ জানুয়ারিতেই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সে অনুযায়ী ভর্তি পরীক্ষার প্রস্তুতি ও সংশ্লিষ্ট কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।
সভায় ভর্তি পরীক্ষায় আবেদনের যোগ্যতা নিয়েও সিদ্ধান্ত নেওয়া হয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় চতুর্থ বিষয়সহ ন্যূনতম জিপিএ ৪ থাকতে হবে।
এবারের কৃষি গুচ্ছের ভর্তি কার্যক্রমের নেতৃত্ব দিচ্ছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি)। ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া, আসনসংখ্যা, পরীক্ষার কেন্দ্র ও অন্যান্য বিস্তারিত তথ্য পরবর্তী সময়ে ভর্তি পরীক্ষা কমিটির পক্ষ থেকে জানানো হবে।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি
- অস্থায়ী কার্যালয়ে যাওয়া নিয়ে শিক্ষার্থীদের যে নির্দেশনা দিল সেন্ট্রাল ইউনিভার্সিটি
- ঢাবির গোপন ও স্পর্শকাতর নথি পাচারের দায়ে অফিস সহায়ক জসিম গ্রেপ্তার
- জাতীয় সংসদ সচিবালয়ে ২৮ পদে ১৫৫ জনের চাকরির সুযোগ
- ঢাবি ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার
- ঢাবি ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে জরুরি নির্দেশনা
- ঢাবির ভর্তি আবেদন শুরু আজ
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- এসএসসি পাসেই নিয়োগ দেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ
- পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরুর সম্ভাব্য সময় জানাল ইউজিসি
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে যা জানা গেল
- অবশেষে মুখ খুললেন আমির হামজা
- ক্যাম্পাসে নাশকতা ঠেকাতে কঠোর অবস্থানে ঢাকা বিশ্ববিদ্যালয়
- দেশের বাজারে আবারও কমল স্বর্ণের দাম
- পোশাকশ্রমিকদের সর্বনিম্ন ৩০ হাজার টাকা মজুরির প্রস্তাব শ্রমিকপক্ষের