ঢাকা, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩
ঢাবির ভর্তি আবেদন শুরু আজ
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির অনলাইন আবেদন আজ বুধবার (১১ নভেম্বর) দুপুর ১২টা থেকে শুরু হচ্ছে। আবেদনের ন্যূনতম যোগ্যতায় কোনো পরিবর্তন আনা হয়নি। তবে বিভিন্ন অনুষদ ও ইনস্টিটিউটের কয়েকটি বিভাগের ক্ষেত্রে ভর্তির শর্ত কিছুটা সহজ করা হয়েছে। এর মধ্যে রয়েছে ভর্তি পরীক্ষায় নির্দিষ্ট বিষয়ে প্রয়োজনীয় নম্বর এবং উচ্চমাধ্যমিক পরীক্ষায় কয়েকটি বিষয়ে অর্জিত ন্যূনতম গ্রেড কমানো।
গত সোমবার (৯ নভেম্বর) বিকেলে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে অনুষ্ঠিত সাধারণ ভর্তি কমিটির জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, গত ৩১ অক্টোবর প্রকাশিত উচ্চমাধ্যমিক ও সমমান পরীক্ষার ফলাফলে উত্তীর্ণ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ন্যূনতম যোগ্যতা পূরণকারী শিক্ষার্থীরা ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ভর্তির আবেদন করতে পারবেন। এ ছাড়া ফল পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করা শিক্ষার্থীরাও ভর্তি পরীক্ষায় অংশ নিতে আবেদন করার সুযোগ পাবেন।
ফল পুনঃনিরীক্ষণের আবেদন করা শিক্ষার্থীদের ফলাফল আগামী ২৩ নভেম্বর প্রকাশিত হওয়ার কথা রয়েছে। সাধারণ ভর্তি কমিটির জরুরি সভায় সর্বসম্মতিক্রমে ভর্তির আবেদনের শেষ তারিখ ২৫ নভেম্বর নির্ধারণ করা হয়েছে।
নির্ধারিত সময় অনুযায়ী, আজ বুধবার দুপুর ১২টায় আবেদন প্রক্রিয়া শুরু হয়ে চলবে ২৫ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। এবার পাঁচটি ইউনিটের অধীনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
ইউনিটভিত্তিক ভর্তি পরীক্ষার সময়সূচি:
আইবিএ ইউনিট: ৫ ডিসেম্বর
বিজ্ঞান ইউনিট: ১২ ডিসেম্বর
কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট: ১৯ ডিসেম্বর
চারুকলা ইউনিট: ২২ ডিসেম্বর
ব্যবসায় শিক্ষা ইউনিট: ২৬ ডিসেম্বর
ভর্তি আবেদন ও এ-সংক্রান্ত বিস্তারিত তথ্য জানা যাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি
- বাংলাদেশের জলবায়ু অগ্রাধিকার তুলে ধরতে তুরস্ক যাচ্ছে YFB-এর প্রতিনিধিদল
- মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি
- ঢাবির গোপন ও স্পর্শকাতর নথি পাচারের দায়ে অফিস সহায়ক জসিম গ্রেপ্তার
- ঢাবির ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ
- অস্থায়ী কার্যালয়ে যাওয়া নিয়ে শিক্ষার্থীদের যে নির্দেশনা দিল সেন্ট্রাল ইউনিভার্সিটি
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স চতুর্থ বর্ষের নিবন্ধন শুরু
- পুলিশের ৭৮ পরিদর্শক পদোন্নতি পেয়ে হলেন এএসপি
- কিউএসের এশিয়া র্যাঙ্কিংয়ে বাংলাদেশের শীর্ষ ২০ বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ
- রাজধানীর বাজারে কমেছে শীতকালীন সবজির দাম
- জাতীয়করণের তালিকায় ৫ বেসরকারি কলেজ
- যুক্তরাষ্ট্রে প্রাণীর সঙ্গে যৌন বিকৃতির অভিযোগে সাবেক শিবির নেতা গ্রেপ্তার
- পিছিয়ে যাচ্ছে মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষা
- আজ ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত?
- বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ২৫ পদে ৪২ জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ