ঢাকা, শনিবার, ৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩
এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফি নিয়ে বোর্ডের নতুন নির্দেশনা
নিজস্ব প্রতিবেদক: এইচএসসি ও সমমানের সাপ্লিমেন্টারি পরীক্ষার ফর্ম পূরণে নির্ধারিত ফির বাইরে পরীক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের সুযোগ নেই। এ বিষয়ে সতর্ক করে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি জানিয়েছে, নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান ও প্রতিষ্ঠানপ্রধানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
শুক্রবার (৬ নভেম্বর) আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, এইচএসসি ও সমমানের সাপ্লিমেন্টারি পরীক্ষার ফর্ম পূরণের নামে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত ফি নেওয়া হচ্ছে বলে বিভিন্ন মাধ্যমে অভিযোগ এসেছে। এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে পরীক্ষার্থীদের কাছ থেকে ফর্ম পূরণের জন্য কোনো ধরনের বাড়তি অর্থ আদায় না করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ নির্দেশনা যথাযথভাবে অনুসরণ না করা হলে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান এবং প্রতিষ্ঠানপ্রধানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে এইচএসসি পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানকে নির্দেশনাটি গুরুত্বের সঙ্গে মেনে চলার জন্য অনুরোধ জানিয়েছে কমিটি।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ২০২৬-২৭ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ জেনে নিন
- মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি
- এইচএসসি পুনর্নিরীক্ষণের ফল কবে, জানাল বোর্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (০৩ নভেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (০১ নভেম্বর)
- পুলিশের ৭৮ পরিদর্শক পদোন্নতি পেয়ে হলেন এএসপি
- এইচএসসিতে সর্বোচ্চ জিপিএ-৫ ঢাকা বোর্ডে, সর্বনিম্ন বরিশালে
- বিশ্ববিদ্যালয়-মেডিকেল ভর্তি পরীক্ষা কি পেছাচ্ছে?
- এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন করবেন যেভাবে, জানুন বিস্তারিত
- এইচএসসিতে পাস করা সবাই বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাবেন: শিক্ষামন্ত্রী
- সাপ্লিমেন্টারি পরীক্ষার্থীদের ঢাবির ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ নিয়ে যা জানা গেল
- যুক্তরাষ্ট্রে প্রাণীর সঙ্গে যৌন বিকৃতির অভিযোগে সাবেক শিবির নেতা গ্রেপ্তার
- ঢাবির ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ
- আজকের খেলার সময়সূচি (০১ নভেম্বর)
- ফের স্বর্ণের দাম বেড়েছে, ভরিতে কত?