ঢাকা, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩
জনগণের রাজনীতি না করলে ক্ষমতায় টিকে থাকা যায় না: জহির উদ্দিন স্বপন
নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন এমপি বলেছেন, শুধু রাজনৈতিক দল করলেই ক্ষমতায় টিকে থাকা যায় না। এর প্রমাণ শেখ হাসিনা। তিনি শুধু দলই করেননি, রাষ্ট্রকেও দলের অঙ্গ বানিয়ে ফেলেছিলেন। পুলিশ ও বিভিন্ন বাহিনীকে দলের অঙ্গ করেছেন, গণমাধ্যমকে কিনে নিয়েছেন। তারপরও ক্ষমতায় টিকে থাকতে পারেননি। কারণ, যে রাজনৈতিক দল জনগণের রাজনীতি করে না, সেই দল কখনো জনগণের মণিকোঠায় স্থান পায় না।
শুক্রবার (৬ নভেম্বর) সকাল ১০টার দিকে বরিশালের আগৈলঝাড়া উপজেলা পরিষদ হলরুমে এবং বিকেল ৪টার দিকে গৌরনদী উপজেলা চত্বরে মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গৌরনদী উপজেলা ও পৌর বিএনপি এবং আগৈলঝাড়া উপজেলা বিএনপির আয়োজনে এসব সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সরোয়ার আলম বিপ্লবের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন বরিশাল জেলা (উত্তর) বিএনপির সদস্যসচিব মো. মিজানুর রহমান মুকুল। বিশেষ অতিথি ছিলেন বরিশাল জেলা উত্তর বিএনপির আহ্বায়ক কমিটির দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম কাজল।
এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্যসচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু, পৌর বিএনপির আহ্বায়ক জাকির হোসেন শরীফ, ভারপ্রাপ্ত সদস্যসচিব শরীফ শফিকুর রহমান স্বপন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান খোকন এবং জেলা উত্তর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইদুল আলম সেন্টু।
সভায় বক্তব্য দেন নারীনেত্রী তাসলিমা বেগম, উপজেলা যুবদলের সদস্যসচিব মনির হোসেন আকন, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক নাসির সরদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কামাল হোসেন বিপ্লব, পৌর আহ্বায়ক সরোয়ার আলম পান্নু এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রুবেল গোমন্তা প্রমুখ।
জহির উদ্দিন স্বপন আরও বলেন, ৭ নভেম্বরের জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের প্রেক্ষাপটে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সঠিক রাজনীতি, আদর্শ ও দর্শন প্রত্যেক নেতাকর্মীকে ভালোভাবে বুঝতে হবে। যোগ্য নেতাদের উচিত সহকর্মীদের আদর্শ, রাজনীতি ও দর্শন শেখানোর জন্য সময় বের করা।
প্রধানমন্ত্রীর এই রাজনৈতিক উপদেষ্টা বলেন, রাজনৈতিক দলের কাজ কেবল ক্ষমতায় যাওয়ার জন্য তৎপর থাকা হতে পারে না। কোনো দল সরকারে এলে শুধু গম-চালের তৎপরতাও তার কাজ হতে পারে না। একটি রাজনৈতিক দলকে টিকে থাকতে হলে তার রাজনৈতিক আদর্শ, দর্শন ও রাজনৈতিক শক্তিকে সুসংহত করতে হবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ২০২৬-২৭ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩১ অক্টোবর)
- মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি
- এইচএসসি পুনর্নিরীক্ষণের ফল কবে, জানাল বোর্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (০৩ নভেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (০১ নভেম্বর)
- পুলিশের ৭৮ পরিদর্শক পদোন্নতি পেয়ে হলেন এএসপি
- এইচএসসিতে সর্বোচ্চ জিপিএ-৫ ঢাকা বোর্ডে, সর্বনিম্ন বরিশালে
- বিশ্ববিদ্যালয়-মেডিকেল ভর্তি পরীক্ষা কি পেছাচ্ছে?
- এইচএসসিতে পাস করা সবাই বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাবেন: শিক্ষামন্ত্রী
- যুক্তরাষ্ট্রে প্রাণীর সঙ্গে যৌন বিকৃতির অভিযোগে সাবেক শিবির নেতা গ্রেপ্তার
- এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন করবেন যেভাবে, জানুন বিস্তারিত
- সাপ্লিমেন্টারি পরীক্ষার্থীদের ঢাবির ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ নিয়ে যা জানা গেল
- এইচএসসিতে পাস করতে পারেননি প্রায় অর্ধেক পরীক্ষার্থী
- আজকের খেলার সময়সূচি (০১ নভেম্বর)