×

ঢাকা, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩

এইচএসসিতে পাস করা সবাই বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাবেন: শিক্ষামন্ত্রী

২০২৬ অক্টোবর ৩১ ১২:০৮:৪৫

এইচএসসিতে পাস করা সবাই বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাবেন: শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: সদ্য প্রকাশিত এইচএসসি পরীক্ষার ফলাফলে উত্তীর্ণ সব শিক্ষার্থী উচ্চশিক্ষার জন্য বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাবেন বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। শনিবার (৩১ অক্টোবর) সচিবালয়ে পরীক্ষার ফল ঘোষণা করার সময় এ কথা বলেন তিনি।

এইচএসসিতে উত্তীর্ণ শিক্ষার্থীদের বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, এ বছর পরীক্ষায় পাস করা সবাই ভর্তি হতে পারবেন। উচ্চশিক্ষায় এবার মোট ১৩ লাখের বেশি আসন রয়েছে।

এ বছর এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলে বড় ধরনের পতন দেখা গেছে। ১১টি শিক্ষা বোর্ডে এবার পাস করেছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন শিক্ষার্থী। পাসের হার দাঁড়িয়েছে ৫২ দশমিক ১২ শতাংশে, যা গত ১০ বছরের মধ্যে সর্বনিম্ন।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

ফের বাড়ল সোনার দাম, ভরিতে কত?

ফের বাড়ল সোনার দাম, ভরিতে কত?

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন দরে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম... বিস্তারিত