ঢাকা, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩
আলিমের ফল জানবেন যেভাবে
নিজস্ব প্রতিবেদক: এইচএসসি পরীক্ষার পাশাপাশি আজ প্রকাশ করা হচ্ছে দেশের আলিম পরীক্ষার ফলও। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আজ শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টায় দেশের সব মাদ্রাসা ও অনলাইনে একযোগে ফল প্রকাশ করা হবে।
ফল প্রকাশের পরপরই শিক্ষার্থীরা নিজ নিজ মাদ্রাসা বা শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ফল জানতে পারবেন। পাশাপাশি শিক্ষা বোর্ডের ওয়েবসাইট ও মুঠোফোনে এসএমএস পাঠিয়েও ফল সংগ্রহ করা যাবে। নির্ধারিত সময়ের পর মাদ্রাসা কর্তৃপক্ষ বোর্ডের ওয়েবসাইট থেকে নিজ প্রতিষ্ঠানের ফলাফলের শিট ডাউনলোড করতে পারবে।
অনলাইনে যেভাবে ফল জানবেন
পরীক্ষার্থীরা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে গিয়ে ‘অনলাইন সেবা-১’ কর্নার থেকে ‘আলিম পরীক্ষা ২০২৬’ অপশনে ক্লিক করে ফল দেখতে পারবেন। এ ছাড়া ওয়েবসাইটে ‘Alim eRPS 2026’ নির্বাচন করে ‘Continue’ বাটনে ক্লিক করলে জেলা ও কেন্দ্রভিত্তিক মাদ্রাসার ফলাফলের শিট ডাউনলোড করা যাবে।
পরীক্ষার্থীরা শিক্ষা বোর্ডের কেন্দ্রীয় ফল প্রকাশের ওয়েবসাইট eduboardresults.gov.bd এবং educationboardresults.gov.bd থেকেও ফল জানতে পারবেন।
এসএমএসে যেভাবে দেখবেন
মুঠোফোনে এসএমএস পাঠিয়েও আলিম পরীক্ষার ফল জানা যাবে। এ জন্য যেকোনো মোবাইল নম্বর থেকে ১৬১৪০ নম্বরে খুদে বার্তা পাঠাতে হবে।
এসএমএসে ফল জানতে লিখতে হবে: HSC
নমুনা: HSC Mad 123456 2026 লিখে ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ অক্টোবর)
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- না ফেরার দেশে চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা
- বাংলাদেশ পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন করবেন যেভাবে
- আজকের নামাজের সময়সূচি (২৬ অক্টোবর)
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ অক্টোবর)
- আনসার-ভিডিপিতে ২২৮ পদে নিয়োগ, আবেদন অনলাইনে
- ‘অনেক শিশুকে চুমু দিয়েছি, আমাকে মারার সাহস আছে?’
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৮ অক্টোবর)
- দেশের যেসব অঞ্চলে পাঁচ দিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস
- ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ
- ঢাবির ৫৪তম সমাবর্তনে আবেদন করবেন যেভাবে, জানুন বিস্তারিত