×

ঢাকা, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

‘এলডিসি উত্তরণে সময় বাড়ানো তারেক প্রধানমন্ত্রীর নেতৃত্বের প্রতিফলন’

২০২৬ অক্টোবর ৩০ ২১:০৩:৪০

‘এলডিসি উত্তরণে সময় বাড়ানো তারেক প্রধানমন্ত্রীর নেতৃত্বের প্রতিফলন’

নিজস্ব প্রতিবেদক: স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে বাংলাদেশের উত্তরণের সময়সীমা পেছানো বা প্রস্তুতির মেয়াদ বাড়ানোর পক্ষে আন্তর্জাতিক সমর্থন আদায়কে প্রধানমন্ত্রী তারেক রহমানের কার্যকর নেতৃত্বের প্রতিফলন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।

শুক্রবার (৩০ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

পোস্টে মাহদী আমিন লেখেন, সুপরিকল্পিত উদ্যোগ, ফলপ্রসূ কর্মযজ্ঞ এবং আন্তর্জাতিক পর্যায়ে ধারাবাহিক কূটনৈতিক প্রচেষ্টার ফলে স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে বাংলাদেশের উত্তরণের প্রস্তুতিকাল আরও তিন বছর বাড়ানো সম্ভব হয়েছে।

তিনি লেখেন, ২০২৬ সালের ২৪ নভেম্বরের পরিবর্তে ২০২৯ সালের ২৪ নভেম্বর বাংলাদেশ এলডিসি থেকে উত্তরণ করবে। এর ফলে দেশের অর্থনীতি, শিল্পকারখানা, আমদানি-রপ্তানি, ব্যবসা-বাণিজ্য ও কর্মসংস্থানকে আন্তর্জাতিক প্রতিযোগিতার উপযোগী করে গড়ে তুলতে আরও তিন বছর সময় পাওয়া যাবে।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার পাশাপাশি এলডিসি উত্তরণের প্রক্রিয়ায় দেশের অর্থনীতি ও মানুষের জীবিকার ওপর যেন অযাচিত চাপ সৃষ্টি না হয়, এ সিদ্ধান্তের তাৎপর্য সেখানেই।

তিনি আরও বলেন, এ অর্জন কেবল সময় বাড়ানোর বিষয় নয়। বরং বাংলাদেশের স্বার্থ সুরক্ষা, আন্তর্জাতিক পরিসরে দেশের অবস্থান তুলে ধরা এবং জনগণের ভাগ্য পরিবর্তনে প্রয়োজনীয় নীতি ও পরিকল্পনা বাস্তবায়নের জন্য বৈশ্বিক সমর্থন আদায়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের কার্যকর নেতৃত্বের প্রতিফলন এটি।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

ফের বাড়ল সোনার দাম, ভরিতে কত?

ফের বাড়ল সোনার দাম, ভরিতে কত?

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন দরে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম... বিস্তারিত