ঢাকা, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩
আজকের নামাজের সময়সূচি (২৬ অক্টোবর)
নিজস্ব প্রতিবেদক: আজ সোমবার, ২৬ অক্টোবর ২০২৬। বাংলা তারিখ ১০ কার্তিক ১৪৩৩ এবং হিজরি ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮। ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার মুসল্লিদের জন্য আজকের পাঁচ ওয়াক্ত নামাজের সময়সূচি প্রকাশ করা হয়েছে। সময়সূচি অনুযায়ী, আজ ফজরের নামাজ শুরু হবে ভোর ৪টা ৪৬ মিনিটে। এ ছাড়া জোহর, আসর, মাগরিব ও ইশার নামাজের সময়ও নির্ধারণ করা হয়েছে।
ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি
ফজর: ভোর ৪টা ৪৬ মিনিট
জোহর: বেলা ১১টা ৪৬ মিনিট
আসর: বিকেল ৩টা ৪৮ মিনিট
মাগরিব: বিকেল ৫টা ২৮ মিনিট
ইশা: সন্ধ্যা ৬টা ৪২ মিনিট
আজ সূর্যাস্ত হবে বিকেল ৫টা ২৩ মিনিটে এবং সূর্যোদয় হবে সকাল ৬টা ১ মিনিটে।
মঙ্গলবারের নামাজের সময়সূচি
আগামীকাল মঙ্গলবার, ২৭ অক্টোবর ফজরের নামাজের সময় ভোর ৪টা ৪৭ মিনিট। সূর্যোদয় হবে সকাল ৬টা ১ মিনিটে।
বিভাগীয় শহরে সময়ের পরিবর্তন
ঢাকার সময়সূচির সঙ্গে বিভাগীয় শহরগুলোর জন্য নির্দিষ্ট সময় যোগ বা বিয়োগ করতে হবে। সময়ের এই পার্থক্য হলো—
বিয়োগ করতে হবে
চট্টগ্রাম: ৫ মিনিট
সিলেট: ৬ মিনিট
যোগ করতে হবে
খুলনা: ৩ মিনিট
রাজশাহী: ৭ মিনিট
রংপুর: ৮ মিনিট
বরিশাল: ১ মিনিট
নামাজের সময়সূচির সূত্র: ইসলামিক ফাউন্ডেশন।
কোন ওয়াক্তে কত রাকাত ফরজ ও সুন্নত নামাজ
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজে মোট ১৭ রাকাত ফরজ নামাজ আদায় করতে হয়। এর পাশাপাশি রয়েছে ১২ রাকাত সুন্নতে মুআক্কাদা, যা মহানবী হজরত মুহাম্মদ (সা.) নিয়মিত আদায় করতেন। এ ছাড়া পাঁচ ওয়াক্তে কিছু সুন্নতে যায়েদা নামাজ রয়েছে, যা তিনি মাঝে মাঝে আদায় করতেন। ইশার নামাজের পর সুবহে সাদিকের আগে ৩ রাকাত বেতরের নামাজ ওয়াজিব।
ফরজ ও ওয়াজিব নামাজ আদায় করা অপরিহার্য। ইচ্ছাকৃতভাবে তা ছেড়ে দিলে গুনাহ হবে। অনিচ্ছায় কোনো নামাজ ছুটে গেলে পরে তা কাজা করে নিতে হবে। সুন্নতে মুআক্কাদা ও সুন্নতে যায়েদা নামাজ আদায় করলে সওয়াব পাওয়া যায়।
পাঁচ ওয়াক্ত নামাজের রাকাতসংখ্যা নিচে তুলে ধরা হলো—
ফজর: ফজরের ফরজ নামাজ ২ রাকাত। ফরজের আগে ২ রাকাত সুন্নতে মুআক্কাদা আদায় করতে হয়।
জোহর: জোহরের ফরজ নামাজ ৪ রাকাত। ফরজের আগে ৪ রাকাত এবং পরে ২ রাকাত সুন্নতে মুআক্কাদা রয়েছে।
আসর: আসরের ফরজ নামাজ ৪ রাকাত। ফরজের আগে ৪ রাকাত সুন্নতে যায়েদা রয়েছে।
মাগরিব: মাগরিবের ফরজ নামাজ ৩ রাকাত। ফরজের পর ২ রাকাত সুন্নতে মুআক্কাদা আদায় করতে হয়।
ইশা: ইশার ফরজ নামাজ ৪ রাকাত। ফরজের আগে ৪ রাকাত সুন্নতে যায়েদা এবং ফরজের পর ২ রাকাত সুন্নতে মুআক্কাদা রয়েছে। ইশার ফরজ ও সুন্নত নামাজের পর থেকে সুবহে সাদিকের আগে ৩ রাকাত বেতরের নামাজ আদায় করা ওয়াজিব।
পাঁচ ওয়াক্ত নামাজের গুরুত্ব
ইসলামে ইমানের পর পাঁচ ওয়াক্ত ফরজ নামাজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদতগুলোর একটি হিসেবে বিবেচনা করা হয়। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা নির্ধারিত সময়ে নামাজ আদায়ের নির্দেশ দিয়েছেন। সুরা নিসার ১০৩ নম্বর আয়াতে বলা হয়েছে, ‘নিশ্চয়ই নামাজ মুমিনদের ওপর নির্দিষ্ট সময়ে ফরজ।’
হাদিসেও নামাজের গুরুত্ব বিশেষভাবে তুলে ধরা হয়েছে। রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘আমাদের ও কাফেরদের মধ্যে যে পার্থক্য আছে, তা হলো নামাজ। সুতরাং যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল, সে কুফুরি করল।’ (সুনানে তিরমিজি: ২১১৩)
সহিহ মুসলিমের ১৪৮ নম্বর হাদিসেও নামাজের গুরুত্ব বর্ণনা করা হয়েছে। সেখানে বলা হয়েছে, বান্দা এবং শিরক ও কুফরের মধ্যে পার্থক্য হলো নামাজ ছেড়ে দেওয়া।
কেয়ামতের দিন মানুষের আমলের হিসাবের মধ্যে সবার আগে নামাজের হিসাব নেওয়া হবে। রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘কেয়ামতের দিন বান্দার আমলের মধ্যে সবচেয়ে আগে তার নামাজের হিসাব নেওয়া হবে। সেটি যদি যথাযথ পাওয়া যায়, তবে সে সফল হয়ে গেল এবং মুক্তি পেয়ে গেল। আর যদি তাতে ত্রুটি পাওয়া যায়, তাহলে সে ব্যর্থ ও ক্ষতিগ্রস্ত হলো।’ (সহিহ জামে সগির: ২০২০)
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশের জলবায়ু অগ্রাধিকার তুলে ধরতে তুরস্ক যাচ্ছে YFB-এর প্রতিনিধিদল
- মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (০৩ নভেম্বর)
- ঢাবির ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ
- বিশ্ববিদ্যালয়-মেডিকেল ভর্তি পরীক্ষা কি পেছাচ্ছে?
- পুলিশের ৭৮ পরিদর্শক পদোন্নতি পেয়ে হলেন এএসপি
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স চতুর্থ বর্ষের নিবন্ধন শুরু
- সাপ্লিমেন্টারি পরীক্ষার্থীদের ঢাবির ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ নিয়ে যা জানা গেল
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি
- যুক্তরাষ্ট্রে প্রাণীর সঙ্গে যৌন বিকৃতির অভিযোগে সাবেক শিবির নেতা গ্রেপ্তার
- জাতীয়করণের তালিকায় ৫ বেসরকারি কলেজ
- কিউএসের এশিয়া র্যাঙ্কিংয়ে বাংলাদেশের শীর্ষ ২০ বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ
- পিছিয়ে যাচ্ছে মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষা
- সরাসরি সাক্ষাৎকারে ১৩০ পদে নিয়োগ দেবে মেঘনা গ্রুপ
- এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নিয়ে সর্বশেষ যা জানা গেল