ঢাকা, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
ধর্মীয় প্রতিষ্ঠানে অনৈতিকতা ধামাচাপা দেওয়া দ্বিগুণ ক্ষতিকর: সাইফুল্লাহ
নিজস্ব প্রতিবেদক: শিক্ষার্থীদের শাসন, স্নেহ ও যত্নেরও নির্দিষ্ট সীমা রয়েছে বলে মন্তব্য করেছেন ইসলামি বক্তা আব্দুল হাই মুহাম্মদ সাইফুল্লাহ। তাঁর মতে, ধর্মীয় শিক্ষকদের ক্ষেত্রে এ নৈতিকতা আরও কঠোরভাবে মানা উচিত। ‘পিতার মতো’ বা ‘বড় ভাইয়ের মতো’ পরিচয় দেখিয়ে সীমা লঙ্ঘনের সুযোগ নেই।
শুক্রবার রাতে নিজের ফেসবুক পোস্টে এসব কথা বলেন তিনি। সাইফুল্লাহ লিখেছেন, অভিযোগ উঠলে নিরপেক্ষ তদন্ত করতে হবে এবং অপরাধ প্রমাণিত হলে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। তবে তদন্তের আগেই পক্ষপাতদুষ্ট সিদ্ধান্ত নেওয়া উচিত নয়।
ধর্মীয় প্রতিষ্ঠানে অনৈতিকতা আড়াল করারও সমালোচনা করেন তিনি। তাঁর ভাষ্য, এতে অপরাধের বিচার বাধাগ্রস্ত হয় এবং প্রতিষ্ঠানের গ্রহণযোগ্যতা ক্ষুণ্ন হয়।
ন্যায়বিচারের ক্ষেত্রে ব্যক্তি, পদ বা প্রতিষ্ঠানভেদে ভিন্ন মানদণ্ড গ্রহণযোগ্য নয় উল্লেখ করে সাইফুল্লাহ প্রশ্ন তোলেন, নিজেদের অন্যায় আড়াল করে অন্যের অন্যায়ের বিরুদ্ধে কথা বলা কেমন নৈতিকতা?
ঢাকার পল্লবীর মসজিদুল জুমআ কমপ্লেক্সের খতিব সাইফুল্লাহ সন্তানের নিরাপত্তার বিষয়ে কোনো ছাড় না দেওয়ার আহ্বান জানান।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি
- অস্থায়ী কার্যালয়ে যাওয়া নিয়ে শিক্ষার্থীদের যে নির্দেশনা দিল সেন্ট্রাল ইউনিভার্সিটি
- ঢাবির গোপন ও স্পর্শকাতর নথি পাচারের দায়ে অফিস সহায়ক জসিম গ্রেপ্তার
- জাতীয় সংসদ সচিবালয়ে ২৮ পদে ১৫৫ জনের চাকরির সুযোগ
- ঢাবি ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার
- ঢাবি ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে জরুরি নির্দেশনা
- ঢাবির ভর্তি আবেদন শুরু আজ
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- এসএসসি পাসেই নিয়োগ দেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ
- পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরুর সম্ভাব্য সময় জানাল ইউজিসি
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে যা জানা গেল
- ক্যাম্পাসে নাশকতা ঠেকাতে কঠোর অবস্থানে ঢাকা বিশ্ববিদ্যালয়
- দেশের বাজারে আবারও কমল স্বর্ণের দাম
- পোশাকশ্রমিকদের সর্বনিম্ন ৩০ হাজার টাকা মজুরির প্রস্তাব শ্রমিকপক্ষের
- হাসিনার পাসপোর্ট-এনআইডির আবেদনের আইনি ভিত্তি যাচাই হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী