ঢাকা, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
আজকের নামাজের সময়সূচি (১৬ অক্টোবর)
নিজস্ব প্রতিবেদক: ইসলামে ঈমানের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদতগুলোর একটি হলো নামাজ। এটি ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে দ্বিতীয়। পবিত্র কোরআনে আল্লাহ তায়ালা বারবার নামাজ আদায়ের নির্দেশ দিয়েছেন এবং নির্ধারিত সময়ে নামাজ পড়ার ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন।
নামাজের গুরুত্ব সম্পর্কে আল্লাহ তায়ালা বলেন, ‘আর তোমরা আমার স্মরণোদ্দেশ্যে নামাজ কায়েম করো।’ (সুরা ত্বা-হা, আয়াত: ১৪)। এ ছাড়া যথাসময়ে নামাজ আদায় করা মুমিনদের জন্য আবশ্যক করা হয়েছে। পবিত্র কোরআনে বলা হয়েছে, ‘নিশ্চয় নামাজকে ইমানদারের জন্য নির্ধারিত সময়ে (আদায় করা) আবশ্যক কর্তব্য করা হয়েছে।’ (সুরা নিসা, আয়াত: ১০৩)।
আজ শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬। বাংলা তারিখ ৩১ আশ্বিন ১৪৩৩ এবং হিজরি ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮। ঢাকা ও এর আশপাশের এলাকার আজকের নামাজের সময়সূচি নিচে দেওয়া হলো-
ফজর: ভোর ৪টা ৪১ মিনিট
জুমা: সকাল ১১টা ৪৯ মিনিট
আসর: বিকেল ৩টা ৫৭ মিনিট
মাগরিব: বিকেল ৫টা ৩৯ মিনিট
এশা: সন্ধ্যা ৬টা ৫২ মিনিট
আজ সূর্যোদয় হবে ভোর ৫টা ৫৪ মিনিটে এবং সূর্যাস্ত হবে বিকেল ৫টা ৩৪ মিনিটে।
ঢাকার সময়ের সঙ্গে বিভাগীয় শহরগুলোর নামাজের সময় সমন্বয় করতে হবে। এ ক্ষেত্রে চট্টগ্রামের সময় থেকে ৫ মিনিট এবং সিলেটের সময় থেকে ৬ মিনিট বিয়োগ করতে হবে। অন্যদিকে, খুলনায় ৩ মিনিট, রাজশাহীতে ৭ মিনিট, রংপুরে ৮ মিনিট এবং বরিশালে ১ মিনিট যোগ করতে হবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি
- অস্থায়ী কার্যালয়ে যাওয়া নিয়ে শিক্ষার্থীদের যে নির্দেশনা দিল সেন্ট্রাল ইউনিভার্সিটি
- ঢাবির গোপন ও স্পর্শকাতর নথি পাচারের দায়ে অফিস সহায়ক জসিম গ্রেপ্তার
- জাতীয় সংসদ সচিবালয়ে ২৮ পদে ১৫৫ জনের চাকরির সুযোগ
- ঢাবি ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার
- ঢাবি ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে জরুরি নির্দেশনা
- ঢাবির ভর্তি আবেদন শুরু আজ
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- এসএসসি পাসেই নিয়োগ দেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ
- পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরুর সম্ভাব্য সময় জানাল ইউজিসি
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে যা জানা গেল
- ক্যাম্পাসে নাশকতা ঠেকাতে কঠোর অবস্থানে ঢাকা বিশ্ববিদ্যালয়
- পোশাকশ্রমিকদের সর্বনিম্ন ৩০ হাজার টাকা মজুরির প্রস্তাব শ্রমিকপক্ষের
- হাসিনার পাসপোর্ট-এনআইডির আবেদনের আইনি ভিত্তি যাচাই হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৭২২ এনজিওর নিবন্ধন বাতিল