ঢাকা, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩
দীর্ঘ বিরতির পর ফিরছে আজহারীর তাফসির মাহফিল
ডুয়া ডেস্ক: এক বছরের বিরতি শেষে দেশের আট বিভাগে আবারও আউটডোর তাফসিরুল কুরআন মাহফিল আয়োজন করতে যাচ্ছেন জনপ্রিয় ইসলামি বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারী। শিগগিরই দেশের বিভিন্ন শহরে এসব মাহফিল অনুষ্ঠিত হবে। বুধবার (২৫ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ ঘোষণা দেন তিনি। একই সঙ্গে মাহফিলগুলো সুশৃঙ্খলভাবে আয়োজন এবং কুরআনের শিক্ষা বাস্তব জীবনে ধারণ করার আহ্বান জানিয়েছেন আজহারী।
ফেসবুক পোস্টে আজহারী বলেন, ‘এক বছর বিরতির পর ৮ বিভাগে আবারও আমার আউটডোর তাফসিরুল কুরআন মাহফিলগুলো অনুষ্ঠিত হতে চলেছে ইনশাআল্লাহ। ... শীঘ্রই দেখা হচ্ছে আপনার প্রিয় শহরে।’
মাহফিলগুলো সফল করতে সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও আন্তরিক সহযোগিতা কামনা করেছেন তিনি। পাশাপাশি আয়োজনজুড়ে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশ বজায় রাখার আহ্বান জানিয়েছেন।
মাহফিলে সুশৃঙ্খলভাবে উপস্থিত থাকা, ধর্মীয় শিষ্টাচার মেনে চলা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করাকে সবার দায়িত্ব বলে উল্লেখ করেন আজহারী। কোনো ধরনের বিশৃঙ্খলা যেন কুরআনের এই পবিত্র আয়োজনের সৌন্দর্য ও উদ্দেশ্য ব্যাহত করতে না পারে, সে বিষয়েও সতর্ক করেছেন তিনি।
আজহারীর মতে, মাহফিলের সার্থকতা কেবল বিপুল জনসমাগম কিংবা আয়োজনের ব্যাপকতার ওপর নির্ভর করে না। কুরআন ও সুন্নাহর সার্বজনীন শিক্ষা মানুষের চিন্তা, চরিত্র ও কর্মে প্রতিফলিত হলেই এ আয়োজনের প্রকৃত উদ্দেশ্য পূরণ হবে।
তিনি আরও বলেন, কুরআনের সার্বজনীন বার্তা মানুষকে সঠিক জীবনদর্শন শেখায় এবং চূড়ান্ত সফলতার পথ দেখায়। তাই কুরআনের মাহফিল শুধু জনসমাগমের আয়োজন হিসেবে সীমাবদ্ধ না থেকে মানুষের জীবন পরিবর্তনের উপলক্ষ হয়ে উঠতে হবে।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবির দুই শিক্ষক বরখাস্ত
- ঢাবিতে খেলোয়াড় কোটায় ভর্তির সুযোগ, আবেদন ২৫ নভেম্বর পর্যন্ত
- কৃষি গুচ্ছে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু ২৫ নভেম্বর
- নিরাপত্তার শঙ্কায় খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ
- ১৬ বিশ্ববিদ্যালয়ে কমল ভর্তি আবেদনের জিপিএর শর্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২২ নভেম্বর)
- মৎস্য অধিদপ্তরের দুই পদের নিয়োগ পরীক্ষা স্থগিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২০ নভেম্বর)
- বাংলাদেশ পুলিশে ১০ হাজার কনস্টেবল পদ সৃজনের অনুমোদন
- আজ থেকে শুরু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ নভেম্বর)
- যেভাবে দেখবেন এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল, জানুন বিস্তারিত
- টিসিবিতে সরকারি চাকরির সুযোগ, আবেদন শুরু
- ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কমেছে, ভরিতে কত?
- বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ও কর্মকর্তা নিয়োগ, আবেদন ৩ ডিসেম্বর পর্যন্ত