×

ঢাকা, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩

এআই দিয়ে ভুয়া ভিডিও ও কণ্ঠ নকল করা ইসলামে নিষিদ্ধ

২০২৬ নভেম্বর ০৬ ১৬:৫৩:৪৫

এআই দিয়ে ভুয়া ভিডিও ও কণ্ঠ নকল করা ইসলামে নিষিদ্ধ

ডুয়া ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ভুয়া ভিডিও তৈরি, মানুষের কণ্ঠ নকল এবং মিথ্যা তথ্য ছড়ানো ইসলামে নিষিদ্ধ বলে জানিয়েছেন মক্কার মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়খ আবদুর রহমান আল-সুদাইস। এসব কর্মকাণ্ড মানুষের অধিকার, ব্যক্তিগত গোপনীয়তা ও সম্মান ক্ষুণ্ন করে বলেও সতর্ক করেছেন তিনি।

গত ৯ অক্টোবর শুক্রবার মসজিদুল হারামে জুমার খুতবায় এসব কথা বলেন শায়খ সুদাইস। সৌদি সংবাদমাধ্যম সবক ও আজেলের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

খুতবায় তিনি বলেন, এআই ও বিভিন্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন ব্যবহার করে কারও ভিডিও বিকৃত করা, কণ্ঠ নকল করা কিংবা অন্যের নামে মিথ্যা বক্তব্য ও ছবি প্রচার করা ইসলামের দৃষ্টিতে নিষিদ্ধ মিথ্যাচারের শামিল।

শায়খ সুদাইস বলেন, আধুনিক প্রযুক্তি ও সামাজিক যোগাযোগমাধ্যম আল্লাহর দেওয়া নিয়ামত। তাই এসব প্রযুক্তি প্রতারণা বা মানুষের ক্ষতি করার কাজে ব্যবহার না করে কল্যাণকর কাজে লাগানো উচিত।

সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো খবর, ছবি বা ভিডিও শেয়ার করার আগে সেগুলোর সত্যতা যাচাই করার আহ্বান জানান তিনি। যাচাই না করে তথ্য ছড়ালে গুজব তৈরি হতে পারে, মানুষের মধ্যে সম্পর্ক নষ্ট হতে পারে এবং সামাজিক আস্থার ক্ষতি হতে পারে বলেও সতর্ক করেন মসজিদুল হারামের এই ইমাম।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত