×

ঢাকা, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩

‘শর্টকাটে টাকা আয়ের চিন্তা করলে ভালো আইনজীবী হওয়া যায় না’

২০২৬ নভেম্বর ০৬ ১৫:৩৪:৩১

‘শর্টকাটে টাকা আয়ের চিন্তা করলে ভালো আইনজীবী হওয়া যায় না’

নিজস্ব প্রতিবেদক: শর্টকাটে টাকা আয়ের পথ খুঁজলে ভালো আইনজীবী হওয়া যায় না বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, আগামী প্রজন্ম সঠিক পথ দেখিয়ে দেশ ও সমাজকে এগিয়ে নিয়ে যাবে। তাদের গড়া সেই পথ হবে মসৃণ ও প্রগতিশীল।

আজ শুক্রবার (৬ নভেম্বর) রাজধানীর ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটিতে ১৭তম হেনরি ডুনান্ট মেমোরিয়াল মুট কোর্ট প্রতিযোগিতা, ন্যাশনাল রাউন্ড বাংলাদেশ ২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন আইনমন্ত্রী।

এ সময় মক্কেলের আর্থিক সামর্থ্য বিবেচনায় না নিয়ে আইনজীবী হিসেবে দায়িত্বশীলতার সঙ্গে আদালতে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। আইনমন্ত্রী বলেন, ওকালতিতে শর্টকাটে টাকা আয়ের পথ খুঁজলে ভালো আইনজীবী হওয়া যায় না। ভালো আইনজীবী হতে হলে পরিশ্রমী ও সৎ হতে হবে।

আদালতে দাঁড়ানোর সময় কেবল মক্কেলের ফি বা অর্থের বিষয়টি বিবেচনায় নেওয়া উচিত নয় বলে পরামর্শ দেন মো. আসাদুজ্জামান। তাঁর মতে, প্রকৃত আইনজীবী হিসেবে ন্যায়বিচার নিশ্চিত করার মানসিকতা নিয়ে আদালতে দাঁড়াতে হবে। পাশাপাশি পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে মানবিক হওয়ার পরামর্শও দেন তিনি।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

জাতীয় এর অন্যান্য সংবাদ