×

ঢাকা, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩

পরীমনির ঘটনায় সাংবাদিক রাজুর পাশে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

২০২৬ নভেম্বর ০৬ ১৩:১৫:০২

পরীমনির ঘটনায় সাংবাদিক রাজুর পাশে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

নিজস্ব প্রতিবেদক: চিত্রনায়িকা পরীমনির সঙ্গে এক গণমাধ্যমকর্মীর বাগ্‌বিতণ্ডা ও অপদস্থ করার ঘটনায় সাংবাদিক রবিউল ইসলাম রাজুর পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন। এ ঘটনায় নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে তিনি রাজুর প্রতি সংহতি জানিয়েছেন।

শুক্রবার (৬ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানান।

পোস্টে মো. রাশেদ খাঁন লেখেন, ‘শেখ হাসিনার ৯০ পার্সেন্ট পতন হয়ে গেছে, ১০ পার্সেন্ট ধাক্কা দাও।’ তখন গুঁড়িগুঁড়ি বৃষ্টি পড়ছিল। নুরুল হক নুরকে আদালতে তোলার জন্য আনা হয়। বৃষ্টির কারণে দুজন সাংবাদিক ছাড়া অন্যরা বারান্দাসহ বিভিন্ন স্থানে অবস্থান নেন। পুলিশ যখন নুরুল হক নুরকে লিফটে তুলছিল, তখন সমকালের মাল্টিমিডিয়া রিপোর্টার রবিউল ইসলাম রাজু তাঁকে প্রশ্ন করেন, ‘নুর ভাই আন্দোলন তো বন্ধ হয়ে গেছে, আপনার কোনো বার্তা আছে?’

জবাবে নুরুল হক নুর বলেন, ‘শেখ হাসিনার ৯০% পতন হয়ে গেছে, ১০% ধাক্কা দাও.....।’ ভিডিওটি সমকালের পেজ থেকে আপলোড করার পর মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। সব গণমাধ্যমে ভিডিওটি প্রচারিত হয়। জাতি পায় নতুন শক্তি, সাহস ও নির্দেশনা। আজকের দিনে হয়তো কিছু মানুষের কাছে এই বক্তব্যের গুরুত্ব নেই। কিন্তু গণঅভ্যুত্থানের সময় এটিই ছিল সবচেয়ে সাহসী ও ক্ষুরধার বক্তব্য।

তিনি আরও লেখেন, অনেকে এই বক্তব্য শুনেছেন, কিন্তু এর পেছনের গল্প জানেন না। সেই গল্প সৃষ্টির নায়ক সমকালের মাল্টিমিডিয়া রিপোর্টার রবিউল ইসলাম রাজু। তিনি রাজুকে অত্যন্ত অমায়িক ও ভালো ছেলে হিসেবে উল্লেখ করেন। তাঁর ভাষ্য, রাজুকে কখনো রাগতে দেখেননি। তিনি সব সময় পরিপাটি থাকেন। পোশাক-আশাকের মতো তাঁর আচরণ, কথাবার্তা ও ব্যবহারও পরিপাটি ও মৃদু।

রাশেদ খাঁন লেখেন, ছেলেটির এক হাতে জন্মগতভাবে ত্রুটি রয়েছে। তবে এটি কখনো তাঁর কাজে বাধা হয়ে দাঁড়াতে পারেনি। বরং স্বাভাবিক অনেকের চেয়ে তাঁর ক্যামেরা ধরার ধরন ও ভিডিও সম্পাদনার কাজ সুন্দর। তিনি রাজুর সাংবাদিকতা জীবনের সফলতা কামনা করেন।

পোস্টের শেষাংশে তিনি লেখেন, ‘তাকে যেভাবে ব্লেইম দিয়ে অপদস্থ করা হয়েছে আমি এই ঘটনাটির তীব্র নিন্দা ও ঘৃণা জানাই। আমরা রাজুর সাথে আছি, ইনশাল্লাহ।’

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, নিরাপত্তাকর্মীদের টানাহেঁচড়া ও বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে এক গণমাধ্যমকর্মীর ওপর ক্ষিপ্ত হন পরীমনি। এ সময় তাঁকে বলতে শোনা যায়, ‘তুই আমার গায়ে হাত দিলি কেন?’ এরপর ওই সাংবাদিকের দিকে বারবার হাত উঁচিয়ে তেড়ে যান তিনি।

তবে পরীমনির অভিযোগ অস্বীকার করে ওই সাংবাদিক বলেন, ‘আমি কেন আপনার গায়ে হাত দেব?’ এ সময় তিনি পরীমনিকে উদ্দেশ করে আরও বলেন, ‘আপনি আমার ট্রাইপড ভেঙে দিলেন কেন?’

ভিডিওতে পরীমনির সঙ্গে থাকা আরেক ব্যক্তিকে বলতে শোনা যায়, ‘আপনি টেনে হাত ছিঁড়ে ফেলছেন।’ এ সময় পরীমনি ও ওই সাংবাদিকের মধ্যে বাগ্‌বিতণ্ডা চলতে থাকে।

এর আগে গ্রেপ্তারি পরোয়ানা জারির এক দিন পর বৃহস্পতিবার (৫ নভেম্বর) ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পান চিত্রনায়িকা পরীমনি। জামিনের পর আদালত চত্বর থেকে বের হওয়ার সময় এক গণমাধ্যমকর্মীর সঙ্গে তাঁর বাগ্‌বিতণ্ডা হয়। এ সময় সমকালের মাল্টিমিডিয়া রিপোর্টার রবিউল ইসলাম রাজুর দিকে তেড়ে যাওয়া, গালিগালাজ ও তাঁর ফোন কেড়ে নেওয়ার ঘটনা ঘটে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

জাতীয় এর অন্যান্য সংবাদ

দেশের বাজারে বেড়েছে স্বর্ণের দাম

দেশের বাজারে বেড়েছে স্বর্ণের দাম

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক বাজারে তেজাবি স্বর্ণের মূল্যবৃদ্ধির প্রভাব পড়েছে দেশের বাজারেও। এবার প্রতি ভরি স্বর্ণের দাম ৩ হাজার ২৬৬ টাকা... বিস্তারিত