ঢাকা, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩
কৃষকদের সেচ খরচ কমাতে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানো হচ্ছে: বিদ্যুৎমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: কৃষকদের সেচ খরচ কমানো এবং আগামী মৌসুমে ফসল উৎপাদনে পানির সংকট এড়াতে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানো হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেন, বিদ্যুৎ খাতে সরকার ভর্তুকি দিচ্ছে। এ লক্ষ্য বাস্তবায়নে কাজ শুরু হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে নাটোর জেলা প্রশাসকের কার্যালয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ এবং সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতকরণবিষয়ক সভায় তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, আগামী মৌসুমে কৃষকেরা যাতে ফসল উৎপাদনে পানির সংকটে না পড়েন, সে লক্ষ্যে সরকার কাজ করছে। কৃষকদের উৎপাদন খরচ কমাতে সেচব্যবস্থায় সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানো হচ্ছে। বর্তমানে সৌরবিদ্যুৎ ব্যবহার করে সেচ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
ইকবাল হাসান মাহমুদ টুকু আরও বলেন, বিএনপি সরকার ক্ষমতায় আসার পর গ্যাসক্ষেত্রগুলোতে খননকাজ শুরু করেছে। এসব গ্যাস উত্তোলনের পর সুষমভাবে বিতরণ করা হবে। এ বিতরণব্যবস্থার আওতায় নাটোরও থাকবে। শিল্পকারখানার জন্যও গ্যাস সরবরাহ করা হবে।
সভায় উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, সিংড়া-৩ আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম আনু, জেলা প্রশাসক সুমনী আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আসমা খাতুন, জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, সদস্যসচিব আসাদুজ্জামান আসাদ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীনসহ সরকারি কর্মকর্তারা।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ২০২৬-২৭ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩১ অক্টোবর)
- এইচএসসি পুনর্নিরীক্ষণের ফল কবে, জানাল বোর্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (০৩ নভেম্বর)
- ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (০১ নভেম্বর)
- আজকের খেলার সময়সূচি (৩০ অক্টোবর)
- আজকের নামাজের সময়সূচি (৩০ অক্টোবর)
- এইচএসসিতে সর্বোচ্চ জিপিএ-৫ ঢাকা বোর্ডে, সর্বনিম্ন বরিশালে
- এইচএসসিতে পাস করা সবাই বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাবেন: শিক্ষামন্ত্রী
- বিশ্ববিদ্যালয়-মেডিকেল ভর্তি পরীক্ষা কি পেছাচ্ছে?
- স্কোপাস-ইনডেক্সড গবেষণা প্রকাশনায় দেশের শীর্ষে ঢাবি
- যুক্তরাষ্ট্রে প্রাণীর সঙ্গে যৌন বিকৃতির অভিযোগে সাবেক শিবির নেতা গ্রেপ্তার
- বুয়েটে পাঁচটি স্থায়ী পদে নিয়োগ, আবেদন শেষ ২৫ নভেম্বর
- এইচএসসিতে পাস করতে পারেননি প্রায় অর্ধেক পরীক্ষার্থী