ঢাকা, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩
ভারতীয় ভিসার আবেদনে বাধ্যতামূলক হলো নতুন শর্ত
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশি নাগরিকদের ভারতীয় ভিসার আবেদনপ্রক্রিয়ায় নতুন শর্ত যুক্ত করেছে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন। এখন থেকে পর্যটন, চিকিৎসা, ব্যবসাসহ সব ধরনের ভিসার আবেদনের সঙ্গে নির্ধারিত ‘ভিসা আন্ডারটেকিং ফর্ম’ পূরণ করে জমা দিতে হবে। এই অঙ্গীকারনামা ছাড়া কোনো ভিসার আবেদন গ্রহণ করা হবে না।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) ভারতীয় হাইকমিশনের ভিসা আবেদনবিষয়ক ওয়েবসাইটে প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জানানো হয়।
নতুন নিয়ম অনুযায়ী, আবেদনকারীদের প্রথমে হাইকমিশনের নির্ধারিত লিংক থেকে ‘ভিসা আন্ডারটেকিং ফর্ম’ সংগ্রহ করতে হবে। প্রয়োজনীয় তথ্য দিয়ে ফর্মটি পূরণের পর স্ক্যান করে অনলাইন ভিসা আবেদন পোর্টালে (এনআইসি ভিসা অ্যাপ্লিকেশন পোর্টাল) আবেদনের সঙ্গে সংযুক্ত করতে হবে।
হাইকমিশনের নির্দেশনায় বলা হয়েছে, নির্ধারিত ফরম্যাট ছাড়া অন্য কোনো ফর্ম ব্যবহার করা যাবে না। বিকল্প ফরম্যাটে অঙ্গীকারনামা জমা দিলে তা গ্রহণ করা হবে না। ভিসা দেওয়ার প্রক্রিয়ায় স্বচ্ছতা ও নিয়মশৃঙ্খলা বজায় রাখতেই এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
এক পাতার নির্ধারিত ফর্মের শুরুতে আবেদনকারীর নাম লিখতে হবে। পাশাপাশি অঙ্গীকার করতে হবে, ভিসার আবেদনে উল্লেখ করা উদ্দেশ্যেই তিনি ভারত সফর করবেন। এ ছাড়া আবেদনের দিন তিনি ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের অধিক্ষেত্রের বাসিন্দা এবং আবেদনপত্রে দেওয়া সব তথ্য সঠিক এমন ঘোষণাও দিতে হবে।
ফর্মের প্রথম অংশে ব্যক্তিগত পরিচিতিসংক্রান্ত পাঁচটি তথ্য চাওয়া হয়েছে। এগুলো হলো পাসপোর্টে থাকা পূর্ণ নাম, পাসপোর্ট নম্বর, জাতীয়তা, জন্মতারিখ এবং ঢাকায় বসবাসের বর্তমান ঠিকানা।
দ্বিতীয় অংশে ভারত সফরের কারণ উল্লেখ করতে হবে। এ ক্ষেত্রে পর্যটন, ব্যবসা, চিকিৎসা কিংবা কোনো সম্মেলনে অংশগ্রহণের মতো নির্দিষ্ট উদ্দেশ্য লিখতে হবে।
এরপর আবেদনকারীকে তিনটি বিষয়ে অঙ্গীকার করতে হবে। প্রথমত, ভারত সফর শেষে নিজ দেশে ফিরে আসবেন এবং ভিসার নির্ধারিত মেয়াদের বাইরে দেশটিতে অবস্থান করবেন না। দ্বিতীয়ত, ভারতে অবস্থানকালে দেশটির প্রচলিত সব আইন, বিধিবিধান ও সংস্কৃতি অনুসরণ করবেন। তৃতীয়ত, কোনো ধরনের বেআইনি কর্মকাণ্ডে জড়াবেন না।
ফর্মে সতর্ক করে বলা হয়েছে, এসব শর্তের ব্যত্যয় ঘটলে ভিসা বাতিল হতে পারে। পাশাপাশি ভবিষ্যতে ভারতীয় ভিসা পাওয়ার ক্ষেত্রেও জটিলতা তৈরি হতে পারে।
ফর্মের শেষাংশে আবেদনকারীকে নিজের স্বাক্ষর দিতে হবে। একই সঙ্গে ফর্ম পূরণের স্থান ও তারিখ উল্লেখ করতে হবে। অপ্রাপ্তবয়স্কদের ভিসা আবেদনের ক্ষেত্রে বাবা ও মা উভয়ের স্বাক্ষর নেওয়ার নির্দেশনা রয়েছে।
নতুন নির্দেশনা অনুযায়ী, ভিসার আবেদন জমা দেওয়ার আগে নির্ধারিত ফর্মটি যথাযথভাবে পূরণ এবং অনলাইন পোর্টালে আপলোড করা হয়েছে কি না, তা নিশ্চিত হতে হবে আবেদনকারীদের।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ২০২৬-২৭ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩১ অক্টোবর)
- এইচএসসি পুনর্নিরীক্ষণের ফল কবে, জানাল বোর্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (০৩ নভেম্বর)
- ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (০১ নভেম্বর)
- আজকের খেলার সময়সূচি (৩০ অক্টোবর)
- আজকের নামাজের সময়সূচি (৩০ অক্টোবর)
- এইচএসসিতে সর্বোচ্চ জিপিএ-৫ ঢাকা বোর্ডে, সর্বনিম্ন বরিশালে
- ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিজয়ী মির্জা ফয়সল আমীন
- এইচএসসিতে পাস করা সবাই বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাবেন: শিক্ষামন্ত্রী
- বিশ্ববিদ্যালয়-মেডিকেল ভর্তি পরীক্ষা কি পেছাচ্ছে?
- স্কোপাস-ইনডেক্সড গবেষণা প্রকাশনায় দেশের শীর্ষে ঢাবি
- যুক্তরাষ্ট্রে প্রাণীর সঙ্গে যৌন বিকৃতির অভিযোগে সাবেক শিবির নেতা গ্রেপ্তার
- বুয়েটে পাঁচটি স্থায়ী পদে নিয়োগ, আবেদন শেষ ২৫ নভেম্বর