×

ঢাকা, বুধবার, ৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

ঢাবিতে বিনা মূল্যে রুশ ভাষা শেখানোর প্রস্তাব রাশিয়ার

২০২৬ নভেম্বর ০৪ ২০:০২:২৪

ঢাবিতে বিনা মূল্যে রুশ ভাষা শেখানোর প্রস্তাব রাশিয়ার

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) নয় মাস মেয়াদি বিনা মূল্যে রুশ ভাষা শিক্ষা কোর্স চালু এবং পাঠদানের জন্য রাশিয়া থেকে প্রশিক্ষক পাঠানোর আগ্রহ প্রকাশ করেছে দেশটির শিক্ষা মন্ত্রণালয়ের একটি প্রতিনিধিদল। একই সঙ্গে ঢাবির শিক্ষার্থীদের জন্য রাশিয়ায় উচ্চশিক্ষার বৃত্তির সুযোগ বাড়ানোর বিষয়েও আলোচনা হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎকালে প্রতিনিধিদলের সদস্যরা এসব আগ্রহের কথা জানান।

প্রতিনিধিদলে ছিলেন রাশিয়ার শিক্ষা মন্ত্রণালয়ের ‘জাতীয় শিক্ষা ব্যবস্থা সমন্বয় বিভাগ’-এর উপপরিচালক জার্মান দিমিত্রিভিচ জুবোভিচ এবং ‘আন্তর্জাতিক সহযোগিতা কেন্দ্র’-এর উপদেষ্টা আলেকজান্ডার ভ্যাসিলিভিচ পারকিন। এ সময় ঢাকায় অবস্থিত রাশিয়া দূতাবাস ও রাশিয়ান হাউসের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম জোরদার করার বিষয়ে আলোচনা হয়। এ লক্ষ্যে সমঝোতা স্মারক সইয়ের বিষয়টিও উঠে আসে। রুশ ভাষা শিক্ষার প্রসারে ‘রাশিয়ান টিচার্স অ্যাব্রড’ প্রকল্পের আওতায় রাশিয়া থেকে প্রশিক্ষক পাঠানোর আগ্রহ প্রকাশ করেন প্রতিনিধিদলের সদস্যরা।

তাঁদের মতে, এ উদ্যোগের মাধ্যমে বাংলাদেশে রুশ ভাষার শিক্ষক তৈরি হবে। পাশাপাশি শিক্ষার্থীদের রাশিয়ায় উচ্চশিক্ষার সুযোগও বাড়বে। রুশ ভাষায় দক্ষ বাংলাদেশি কর্মীদের জন্য রাশিয়ায় ভালো বেতনে কাজের সুযোগ তৈরির সম্ভাবনাও রয়েছে।

উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে দীর্ঘদিনের ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। শিক্ষা ও গবেষণার মাধ্যমে এ সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে তিনি আশা প্রকাশ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ও রাশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম সম্প্রসারণে আগ্রহী বলে জানান তিনি।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

বিশ্ববিদ্যালয় এর অন্যান্য সংবাদ

কিউএস এশিয়া র‌্যাঙ্কিংয়ে দেশ সেরা ঢাবি, দক্ষিণ এশিয়ায় ১৬তম

কিউএস এশিয়া র‌্যাঙ্কিংয়ে দেশ সেরা ঢাবি, দক্ষিণ এশিয়ায় ১৬তম

নিজস্ব প্রতিবেদক: যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক শিক্ষা ও গবেষণা সংস্থা কোয়াককোয়ারেলি সায়মন্ডসের (কিউএস) ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিংস: এশিয়া ২০২৭’-এ বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষস্থান... বিস্তারিত