ঢাকা, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য সুইজারল্যান্ডে গবেষণার সুযোগ
আন্তর্জাতিক ডেস্ক: আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য আট সপ্তাহের সামার রিসার্চ প্রোগ্রামের আয়োজন করছে সুইজারল্যান্ডের ইকোল পলিটেকনিক ফেডারেল ডি লুজান (ইপিএফএল)। ইপিএফএল সামার রিসার্চ প্রোগ্রাম-২০২৭-এর আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা বিশ্বের অন্যতম শীর্ষ গবেষণা প্রতিষ্ঠানে হাতে-কলমে গবেষণার সুযোগ পাবেন।
এ জন্য তাঁদের দেওয়া হবে ৩ হাজার ৬০০ সুইস ফ্রাঁ। এ অর্থ দিয়ে আবাসন ও দৈনন্দিন খরচ মেটানো যাবে। পাশাপাশি বিমানভাড়াসহ থাকছে আরও বিভিন্ন সুবিধা। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীরা এ প্রোগ্রামে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠান: ইকোল পলিটেকনিক ফেডারেল ডি লুজান (ইপিএফএল), সুইজারল্যান্ড।
প্রোগ্রামের নাম: ইপিএফএল সামার রিসার্চ প্রোগ্রাম-২০২৭।
প্রোগ্রামের মেয়াদ: আট সপ্তাহ।
আবেদনের শেষ সময়: ১৫ নভেম্বর ২০২৬।
গবেষণার ক্ষেত্র: লাইফ সায়েন্সেসের বিভিন্ন শাখা।
সুযোগ-সুবিধা
স্টাইপেন্ড: নির্বাচিত শিক্ষার্থীরা ৩ হাজার ৬০০ সুইস ফ্রাঁ পাবেন। আবাসন ও দৈনন্দিন খরচ মেটানোর জন্য এ অর্থ দেওয়া হবে।
আবাসন: অংশগ্রহণকারীদের জন্য সুইজারল্যান্ডের লসান বা জেনেভায় আবাসনের ব্যবস্থা করা হবে।
ভ্রমণ খরচ: বিদেশ থেকে বিমানে যাতায়াতের ক্ষেত্রে সর্বোচ্চ ১ হাজার সুইস ফ্রাঁ পর্যন্ত খরচ ফেরত দেওয়া হবে। ইউরোপের ভেতরে স্বল্প দূরত্বের যাতায়াতের জন্য ফেরত পাওয়া যাবে সর্বোচ্চ ৫০০ সুইস ফ্রাঁ।
এ ছাড়া অভিজ্ঞ অধ্যাপক ও গবেষকদের তত্ত্বাবধানে হাতে-কলমে কাজ করার সুযোগ থাকবে। বিজ্ঞান ও ব্যক্তিগত দক্ষতা উন্নয়নে আয়োজন করা হবে সাপ্তাহিক কর্মশালা। প্রোগ্রামের শেষ দিনে পোস্টার সেশন বা প্রেজেন্টেশনের মাধ্যমে অংশগ্রহণকারীরা নিজেদের গবেষণার ফলাফল তুলে ধরতে পারবেন।
অংশগ্রহণকারীদের জন্য সুইস আল্পস ভ্রমণ, বারবিকিউ পার্টি ও ঐচ্ছিক ভ্রমণসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রমেরও আয়োজন থাকবে। ইংরেজি ভাষার দক্ষতার সনদ হিসেবে আইইএলটিএস লাগবে না।
আবেদনের যোগ্যতা
আবেদনকারীকে আন্তর্জাতিক শিক্ষার্থী হতে হবে।
যেকোনো বিশ্ববিদ্যালয়ের স্নাতক বা স্নাতকোত্তরের প্রথম বর্ষের শিক্ষার্থী হতে হবে।
৪.০০ স্কেলে কমপক্ষে ৩.৭৫ সিজিপিএ থাকতে হবে।
বায়োলজি, বায়োফিজিকস, কেমিস্ট্রি, বায়োইঞ্জিনিয়ারিং, বায়োইনফরমেটিকস, কোয়ান্টিটেটিভ বায়োলজি, জেনেটিকস অথবা লাইফ সায়েন্সসংশ্লিষ্ট বিষয়ে অধ্যয়নরত হতে হবে।
স্নাতক পর্যায়ের অন্তত দুই বছর শেষ করেছেন অথবা স্নাতকোত্তরের প্রথম বর্ষে অধ্যয়নরত হতে হবে।
তবে পিএইচডি শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন না।
প্রয়োজনীয় কাগজপত্র
১. একাডেমিক ট্রান্সক্রিপ্ট।
২. সুপারিশপত্র।
আবেদন পদ্ধতি
আগ্রহী শিক্ষার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদন ও বিস্তারিত তথ্য জানা যাবে ইপিএফএলের আবেদনসংক্রান্ত ওয়েবসাইটে।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন করবেন যেভাবে
- ২০২৬-২৭ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ জেনে নিন
- না ফেরার দেশে চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩১ অক্টোবর)
- অর্থ মন্ত্রণালয়ের অধীনে ৯৫ পদে নিয়োগ, আবেদন অনলাইনে
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৮ অক্টোবর)
- মালয়েশিয়ায় কাজ করতে ইচ্ছুকদের সুখবর দিল সরকার
- নভেম্বরের শুরুতে টানা তিন দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-শিক্ষার্থীরা
- ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ
- এইচএসসি পুনর্নিরীক্ষণের ফল কবে, জানাল বোর্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (০১ নভেম্বর)
- সরাসরি মৌখিক পরীক্ষায় এনজিওতে চাকরির সু্যোগ, বেতন ২৫-৬০ হাজার
- ছাত্রদল নেতা হত্যা মামলায় অভিযুক্ত এমপির ছেলেকে যুবদল থেকে বহিষ্কার
- আজকের খেলার সময়সূচি (৩০ অক্টোবর)
- ঢাবির ৫৪তম সমাবর্তনে আবেদন শুরু ১ নভেম্বর, যেভাবে করবেন