×

ঢাকা, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

চবির হীরকজয়ন্তীতে গান গাইবেন নগরবাউল জেমস

২০২৬ নভেম্বর ০৩ ০৯:৩৮:০৪

চবির হীরকজয়ন্তীতে গান গাইবেন নগরবাউল জেমস

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) হীরকজয়ন্তী উদ্‌যাপনের সাংস্কৃতিক পর্বে বিশেষ আকর্ষণ হিসেবে থাকছেন নগরবাউলখ্যাত গায়ক, সুরকার ও অভিনেতা জেমস। আগামী ১৮ নভেম্বর ক্যাম্পাস মাতাবেন তিনি।

গতকাল সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. সফিকুল ইসলাম।

তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের হীরকজয়ন্তী অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে বিশেষ আকর্ষণ হিসেবে থাকবেন নগর বাউল জেমস। এ ছাড়া থাকবে সঙ্গীত ও নাট্যকলা বিভাগের শিক্ষার্থীদের মনোমুগ্ধকর পরিবেশনা।’

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৬০ বছর পূর্তি উপলক্ষে আগামী ১৮ নভেম্বর নানা আয়োজনের মধ্য দিয়ে উদ্‌যাপিত হবে হীরকজয়ন্তী। দিনব্যাপী কর্মসূচিতে থাকবে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা, প্রামাণ্যচিত্র প্রদর্শনী, মেলা এবং আকর্ষণীয় সাংস্কৃতিক অনুষ্ঠান। মেলার কয়েকটি স্টলে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অর্জন তুলে ধরা হবে।

অনুষ্ঠানে অংশ নিতে প্রাক্তন শিক্ষার্থীদের জন্য ইতিমধ্যে নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে।

হীরকজয়ন্তীর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে থাকবেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

বিশ্ববিদ্যালয় এর অন্যান্য সংবাদ