ঢাকা, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩
জাতীয় সংসদে ইউএনডিপির ইয়ং ফেলোশিপ, আবেদন করতে পারবেন যারা
ইনজামামুল হক পার্থ
রিপোর্টার
ইনজামামুল হক পার্থ: বাংলাদেশের তরুণ গ্র্যাজুয়েট ও উদীয়মান গবেষকদের জাতীয় সংসদের কার্যক্রম, আইন প্রণয়ন প্রক্রিয়া এবং নীতিনির্ধারণী গবেষণায় সরাসরি যুক্ত হওয়ার সুযোগ দিচ্ছে পার্লামেন্ট ইয়ং ফেলোশিপ প্রোগ্রাম। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) ১৬ নম্বর লক্ষ্য ‘শান্তি, ন্যায়বিচার ও শক্তিশালী প্রতিষ্ঠান’ বাস্তবায়নের ধারাবাহিকতায় জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) ও বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় যৌথভাবে এ কর্মসূচিতে আবেদন গ্রহণ করছে।
ত্রয়োদশ জাতীয় সংসদের কার্যক্রমকে তথ্যভিত্তিক গবেষণা ও আধুনিক তথ্য ব্যবস্থাপনার মাধ্যমে আরও গতিশীল করার লক্ষ্যে এ পাইলট উদ্যোগ নেওয়া হয়েছে। কর্মসূচির আওতায় নির্বাচিত তরুণ গবেষকেরা ছয় মাসের জন্য পার্লামেন্ট ইয়ং ফেলো হিসেবে চুক্তিবদ্ধ হবেন। তাঁদের কর্মস্থল হবে রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ সচিবালয়।
আবেদনকারীদের যোগ্যতা ও সুযোগ-সুবিধা
১৮ বছরের বেশি বয়সী যেকোনো বাংলাদেশি নাগরিক এ কর্মসূচিতে আবেদন করতে পারবেন। প্রাতিষ্ঠানিক যোগ্যতা হিসেবে আইন, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, পার্লামেন্টারি স্টাডিজ, অর্থনীতি, ডেভেলপমেন্ট স্টাডিজ, রাষ্ট্রবিজ্ঞান কিংবা সামাজিক বিজ্ঞানের যেকোনো বিষয়ে স্নাতক বা ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে।
পূর্ব অভিজ্ঞতা না থাকলেও আবেদন করা যাবে। তবে বাংলা ও ইংরেজি উভয় ভাষায় লিখিত ও মৌখিক যোগাযোগে সাবলীল হতে হবে। পাশাপাশি গবেষণা উপস্থাপন, মাইক্রোসফট অফিস এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) টুলসের সঠিক ও দায়িত্বশীল ব্যবহারে দক্ষতা থাকতে হবে।
নির্বাচিত ফেলোদের সরাসরি তত্ত্বাবধান করবেন ইউএনডিপি বাংলাদেশের প্রজেক্ট ম্যানেজার বা অ্যানালিস্ট এবং জাতীয় সংসদ সচিবালয়ের রিসার্চ অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট উইংয়ের জ্যেষ্ঠ কর্মকর্তারা।
ন্যাশনাল কমিউনিটি ইউএন ভলান্টিয়ার ক্যাটাগরির এ দায়িত্বের আওতায় ফেলোরা জাতিসংঘের নির্ধারিত সম্মানী, ভাতা ও আন্তর্জাতিক স্বাস্থ্য সুরক্ষাসহ বিভিন্ন সুবিধা পাবেন।
আবেদনের সময়সীমা
আগ্রহী প্রার্থীরা আগামী ৩০ অক্টোবর ২০২৬ পর্যন্ত ইউএনভির (ইউএন ভলান্টিয়ার্স)অফিশিয়াল পোর্টালের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন।
জাতিসংঘ নিয়োগপ্রক্রিয়া সম্পর্কে সতর্ক করে জানিয়েছে, আবেদনসহ নিয়োগের কোনো পর্যায়েই কোনো ধরনের অর্থ বা ফি নেওয়া হয় না।
বাংলাদেশের তরুণদের সংসদীয় শাসনব্যবস্থা ও সরকারি নীতিনির্ধারণী কাঠামোর সঙ্গে ঘনিষ্ঠভাবে পরিচিত করার পাশাপাশি তথ্যনির্ভর আইনসভা গড়ে তুলতে এ ইয়ং ফেলোশিপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ অক্টোবর)
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- না ফেরার দেশে চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- বাংলাদেশ পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন করবেন যেভাবে
- আজকের নামাজের সময়সূচি (২৬ অক্টোবর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ অক্টোবর)
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- আনসার-ভিডিপিতে ২২৮ পদে নিয়োগ, আবেদন অনলাইনে
- ঢাবির ৫৪তম সমাবর্তনে আবেদন করবেন যেভাবে, জানুন বিস্তারিত
- দেশের যেসব অঞ্চলে পাঁচ দিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস
- ‘অনেক শিশুকে চুমু দিয়েছি, আমাকে মারার সাহস আছে?’
- ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৮ অক্টোবর)