×

ঢাকা, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

জাপানে সম্পূর্ণ অর্থায়নে ইন্টার্নশিপের সুযোগ, জানুন বিস্তারিত

২০২৬ অক্টোবর ২৭ ১৩:৫৭:২১

জাপানে সম্পূর্ণ অর্থায়নে ইন্টার্নশিপের সুযোগ, জানুন বিস্তারিত

পার্থ হক: জাপানের টোকিওতে অবস্থিত প্রযুক্তি প্রতিষ্ঠান HENNGE-তে ২০২৭ সালের গ্লোবাল ইন্টার্নশিপের সুযোগ রয়েছে। কম্পিউটার সায়েন্স, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ও সংশ্লিষ্ট বিষয়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা এ ইন্টার্নশিপের জন্য আবেদন করতে পারবেন। আগ্রহীদের আবেদনের শেষ সময় ৩১ ডিসেম্বর ২০২৬।

ইন্টার্নশিপের মেয়াদ হবে ৪ থেকে ৬ সপ্তাহ। আবেদনের জন্য কোনো ফি লাগবে না এবং IELTS সনদও বাধ্যতামূলক নয় বলে প্রকাশিত তথ্যে উল্লেখ করা হয়েছে।

ইন্টার্নশিপের সুযোগ ও সুবিধা

এ কর্মসূচিতে নির্বাচিত শিক্ষার্থীদের জন্য মাসিক ভাতা, যাওয়া-আসার বিমানভাড়া, চিকিৎসাবিমা এবং ভিসা-সংক্রান্ত নির্দেশনা দেওয়ার কথা উল্লেখ রয়েছে। পাশাপাশি জাপানের সংস্কৃতি সম্পর্কে জানার জন্য বিভিন্ন কার্যক্রমেও অংশ নেওয়ার সুযোগ থাকবে।

যেসব বিষয়ে কাজের সুযোগ রয়েছে

ইন্টার্নশিপে ফুল-স্ট্যাক সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, ফ্রন্ট-এন্ড সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, Python, Go ও TypeScript, ক্লাউড কম্পিউটিং এবং ডিস্ট্রিবিউটেড সিস্টেমস নিয়ে কাজের সুযোগ রয়েছে।

আবেদনের যোগ্যতা

কম্পিউটার সায়েন্স বা সংশ্লিষ্ট বিষয়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। স্নাতক পর্যায়ের তৃতীয় বর্ষ বা তার ওপরের বর্ষে অধ্যয়নরত হওয়া এবং Linux, macOS বা Unix পরিবেশ সম্পর্কে জ্ঞান থাকা প্রয়োজন।

আগ্রহীরা আবেদন ও বিস্তারিত তথ্যের জন্য HENNGE-এর অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পারেন।

ওয়েবসাইট: https://hennge.com/

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

বৃত্তি এর অন্যান্য সংবাদ