ঢাকা, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩
গবেষণায় ১০ লাখ টাকা পর্যন্ত অনুদান দেবে ইউজিসি
নিজস্ব প্রতিবেদক: বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের গবেষণায় উৎসাহিত করতে ২০২৬–২০২৭ অর্থবছরে অনুদান দেওয়ার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। প্রমোশনাল ও একাডেমিক স্টাফ ডেভেলপমেন্ট গবেষণা প্রকল্পের আওতায় পাঁচ লাখ, সাত লাখ, আট লাখ ও ১০ লাখ টাকা পর্যন্ত অনুদান দেওয়া হবে। এ জন্য দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কাছ থেকে অনলাইনে আবেদন আহ্বান করেছে সংস্থাটি। নির্ধারিত যোগ্যতা ও শর্ত পূরণ করে আগ্রহী শিক্ষকদের আগামী ২২ নভেম্বরের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন জমা দিতে হবে।
গবেষণার শাখা ও প্রকল্পের ধরন অনুযায়ী অনুদানের পরিমাণ নির্ধারণ করা হবে। বিজ্ঞান ও প্রযুক্তি শাখার গবেষণা প্রকল্পে সর্বোচ্চ ১০ লাখ টাকা এবং কলা, সামাজিক বিজ্ঞান ও বিজনেস শাখায় সর্বোচ্চ আট লাখ টাকা পাওয়া যাবে।
কোন প্রকল্পে কত অনুদান
ইউজিসি দুই ধরনের গবেষণা প্রকল্পে অর্থায়ন করবে। প্রকল্পের ধরন অনুযায়ী অনুদানের পরিমাণ হলো
1. প্রমোশনাল গবেষণা প্রকল্প: বিজ্ঞান ও প্রযুক্তি শাখায় সর্বোচ্চ সাত লাখ টাকা এবং কলা, সামাজিক বিজ্ঞান ও বিজনেস শাখায় সর্বোচ্চ পাঁচ লাখ টাকা অনুদান দেওয়া হবে।
2. একাডেমিক স্টাফ ডেভেলপমেন্ট গবেষণা প্রকল্প: বিজ্ঞান ও প্রযুক্তি শাখায় সর্বোচ্চ ১০ লাখ টাকা এবং কলা, সামাজিক বিজ্ঞান ও বিজনেস শাখায় সর্বোচ্চ আট লাখ টাকা অনুদান দেওয়া হবে।
আবেদনের যোগ্যতা
দুই ধরনের গবেষণা প্রকল্পের জন্য আবেদনকারীদের যোগ্যতার শর্ত আলাদা।
প্রমোশনাল গবেষণা প্রকল্প: আবেদনকারীকে পূর্ণকালীন প্রভাষক বা সহকারী অধ্যাপক হতে হবে। এ ছাড়া স্বীকৃত ইনডেক্সড জার্নালে তাঁর অন্তত দুটি গবেষণা প্রবন্ধ প্রকাশিত থাকতে হবে।
একাডেমিক স্টাফ ডেভেলপমেন্ট গবেষণা প্রকল্প: এ ক্ষেত্রে আবেদনকারীকে পূর্ণকালীন সহযোগী অধ্যাপক বা অধ্যাপক হতে হবে। স্বীকৃত ইনডেক্সড জার্নালে তাঁর অন্তত পাঁচটি গবেষণা প্রবন্ধ থাকতে হবে। এর মধ্যে কমপক্ষে দুটি প্রবন্ধে তাঁকে করেসপন্ডিং অথর বা লাস্ট অথর হিসেবে থাকতে হবে।
আবেদনের ক্ষেত্রে যেসব শর্ত মানতে হবে
গবেষণা প্রকল্পের জন্য আবেদন করার আগে ইউজিসির নির্ধারিত শর্তগুলো জেনে নিতে হবে। একজন প্রধান গবেষক একই অর্থবছরে একাধিক ক্যাটাগরিতে প্রকল্প প্রস্তাব জমা দিতে পারবেন না।ইউজিসির অর্থায়নে চলমান কোনো গবেষণা প্রকল্পের চূড়ান্ত প্রতিবেদন জমা না দেওয়া পর্যন্ত নতুন প্রকল্পের জন্য আবেদন করা যাবে না। এ ছাড়া গবেষণা প্রকল্পের অর্থ ব্যয়, বাস্তবায়ন ও সংশ্লিষ্ট অন্যান্য কার্যক্রমে ইউজিসির প্রণীত নীতিমালার শর্ত ও নির্দেশনা অনুসরণ করতে হবে। প্রতিটি গবেষণা প্রকল্পের মেয়াদ হবে এক বছর।
আবেদন করবেন যেভাবে
গবেষণা প্রকল্পের প্রস্তাব অনলাইনে জমা দেওয়া বাধ্যতামূলক। অনলাইন ছাড়া অন্য কোনো মাধ্যমে পাঠানো প্রস্তাব গ্রহণ করবে না ইউজিসি। আবেদনপ্রক্রিয়া ও বিস্তারিত তথ্য জানতে ইউজিসিরনির্ধারিত লিংকে দেখতে হবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ অক্টোবর)
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- বাংলাদেশ কোস্ট গার্ডে ৭ ক্যাটাগরিতে ৩৮ পদে নিয়োগ
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ অক্টোবর)